রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

উত্তরপ্রদেশের বরেলিতে ভয়াবহ ঘটনা। রাখি উৎসব নিমেষে বিষাদে পরিণত হল। অত্যাধিক ভিড়ে পদদলিত হয়ে মারা গেলেন একজন বৃদ্ধা মহিলা, আহত শিশু-সহ আরও ৩।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের বরেলিতে ভয়াবহ ঘটনা। রাখি উৎসব নিমেষে বিষাদে পরিণত হল। অত্যাধিক ভিড়ে পদদলিত হয়ে মারা গেলেন একজন বৃদ্ধা মহিলা, আহত শিশু-সহ আরও ৩। আজ, শুক্রবার (২৮ অগস্ট) দেশজুড়ে পালিত হচ্ছে রাখি পূর্ণিমা। সকাল থেকে ভাইয়ের হাতে রাখি বাঁধার উৎসবে মেতে উঠেছেন বোনেরা। তার মধ্যেই ভয়াবহ ঘটনা ঘটে গেল বরেলিতে। আসলে গতকাল রাখি উৎসব উপলক্ষে বরেলির মেয়র ডঃ উমেশ গৌতম এবং তাঁর পুত্র পার্থ গৌতমের ফাউন্ডেশনের তরফ থেকে মহিলাদের জন্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দূর-দূরান্ত থেকে মহিলারা বিজেপি মেয়র উমেশ গৌতম এবং পার্থ গৌতমকে রাখি পরাতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এরপর উপহার হিসেবে সকলকে শাড়ি উপহার দেন মেয়র। আর তার জন্যে আরও ভিড় জমে।

জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে প্রায় ২০ হাজারেরও বেশি মহিলা উপস্থিত হয়েছিলেন। কিন্তু ভিড় সামলানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে মেয়র ও তাঁর পুত্রের হাতে রাখি বাঁধার জন্যে মহিলাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি ভিড় হওয়ায় পদদলনের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। প্রচণ্ড গরমের কারণে দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যার ফলে অনুষ্ঠানস্থলেই অনেক মহিলা এবং শিশুর স্বাস্থ্যের অবনতি ঘটে। প্রায় ৭ জন মহিলা জ্ঞান হারান। তাঁদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন রেখা নামের ওই মহিলার মৃত্যু হয়। ভিড়ের মধ্যে বেশ কিছু শিশুও তাঁদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মঞ্চ থেকে তাঁদের অবস্থান সম্পর্কে বারবার ঘোষণা দেওয়ার পরেও তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পর নানারকম গুজব ছড়ায়। কেউ কেউ দাবি করেন, অনুষ্ঠানে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ গভীর রাত পর্যন্ত মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেনি। পাশাপাশি মেয়র উমেশ গৌতমও সংবাদমাধ্যমের কাছে কোনও বিবৃতি দিতে রাজি হননি। জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারাও এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত রয়েছেন। তবে এই পুরো ঘটনার জন্যে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করা হয়েছে। জানা যাচ্ছে যে, এত বড় অনুষ্ঠানের বিষয়ে প্রশাসনকে আগে থেকে কিছু জানানো হয়নি। তাই ভিড় এমন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।

‘আমাদের মৃত্যুর জন্যে দায়ী রবীন্দ্রনাথ’, ধনেখালিতে বাবা-মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি