অতুল সুভাষ আত্মহত্যা মামলায় জামিন পেলেন স্ত্রী নিকিতা, শাশুড়ি ও শ্যালক

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুর তথ্য-প্রযুক্তি সংস্থার ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যা মামলায় জামিন পেলেন তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়া, শাশুড়ি নিশা সিংহানিয়া ও শ্যালক অনুরাগ সিংহানিয়া। আজ শনিবার (৪ জানুয়ারি) বেঙ্গালুরুর সিটি সিভিল আদালতের বিচারক তিন জনের জামিন মঞ্জুর করেছেন। অতুলকে আত্মহত্যায় প্ররোচণা জোগানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সরকারের তরফে উচ্চ আদালতে যাওয়া হবে কিনা, তা জানা যায়নি। 

গত ৯ ডিসেম্বর বেঙ্গালুরুর ফ্ল্যাটে আত্মঘাতী হন পেশায় ইঞ্জিনিয়ার অতুল সুভাষ। জীবন শেষ করার  আগে তিনি ২৪ পাতার একটি সুইসাইড নোট লিখেছিলেন। সেই সঙ্গে রেকর্ড করেছিলেন দেড় ঘণ্টার ভিডিয়ো বার্তা। স্ত্রী নিকিতা সিংহানিয়া এবং শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করে গিয়েছিলেন অতুল। ছেলের মৃত্যুর পরে বউমা নিকিতা-সহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছিল অতুলের বাবা-মা। তাঁদের অভিযোগ, মামলা চলাকালীন টাকা আদায় করতে মিথ্যা মামলা সাজিয়ে পণ চাওয়া, অস্বাভাবিক যৌনতা, বধূ নির্যাতন এবং খুনের চেষ্টার মতো নানা গুরুতর অভিযোগে অতুলকে ফাঁসানো হয়। ওই অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করার পাশাপাশি নিকিতা, তাঁর মা নিশা এবং ভাই অনুরাগকে গ্রেফতার করেছে।

বিহারের সমস্তীপুরের বাসিন্দা অতুল বেঙ্গালুরুর একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কাজ করতেন। ২০১৯ সালে নিকিতা সিংহানিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। অতুলের মতো তাঁর স্ত্রী নিকিতাও একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থার চাকুরিজীবী। তাঁদের এক সন্তানও রয়েছে। বিয়ের কয়েক বছরের মধ্যেই অতুলের সঙ্গে তাঁর স্ত্রী নিকিতার সম্পর্কের অবনতি ঘটে। স্বামীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের জৌনপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন নিকিতা। সেই মামলা চলাকালীন মাসিক ৪০ হাজার টাকা খোরপোশ দিতে হত অতুলকে।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর