চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিহারে তিন তলা বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫

নিজস্ব প্রতিনিধিঃ বিহারের ভাগলপুরে একটি তিন তলা বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ এবং তার জেরে প্রাণ গেল ৫ জনের। জানা যাচ্ছে, এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে তিনতলা বাড়িটি মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়। এই ঘটনায় ৪ জনের মৃত্যুর পাশাপাশি আরও ১২ জন গুরুতর আহত হন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। প্রতিবেশীদের অভিযোগ, ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই বোমা তৈরি করার কাজ হত। ফলে অনুমান করা হচ্ছে যে সেই বোমা থেকেই এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে খবর, এই দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই পুলিশ ও জরুরী সেবার একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধসে পড়া বাড়ির ধ্বংসাবশেষের নিচে পড়ে যান অন্তত ১০ থেকে ১৫ জন। তাঁদের এক এক করে উদ্ধার করা হয়। আহতদের মায়াগঞ্জের জেএলএন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানে ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা শুরু হয়। পরে আরও একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। অন্যদিকে জানা যাচ্ছে শক্তিশালী এই বিস্ফোরণের জেরে পাশের দুই থেকে তিনটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাতে কোনও হাতাহতের ঘটনা ঘটেনি।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ