ভাগলপুরে সেতু ভেঙ্গে পড়ার ১০ দিন বাদে উদ্ধার নিখোঁজ নিরাপত্তারক্ষীর দেহ

গত ৪ জুন হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে সুলতানগঞ্জ-আগুয়ানি ঘাটের মধ্যে সংযোগকারী নির্মীয়মান সেতুটির চারটি পিলার।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ভাগলপুর জেলার সুলতানগঞ্জ-আগুয়ানি ঘাট সেতু ভেঙ্গে পড়ার ১০ দিন বাদে ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ নিরাপত্তী রক্ষীর দেহ। মঙ্গলবার বিকালে বিভাস কুমার নামে ওই নিরাপত্তা রক্ষীর পচাগলা দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। ইতিমধ্যেই উদ্ধার হওয়া দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

গত ৪ জুন হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে সুলতানগঞ্জ-আগুয়ানি ঘাটের মধ্যে সংযোগকারী নির্মীয়মান সেতুটির চারটি পিলার। এর আগেও একবার নির্মাণকার্য চলার সময়ে সেতুটি ভেঙে পড়েছিল। প্রায় ১,৭১০ কোটি টাকা ব্যয়ে তৈরি সেতুর নির্মাণকার্যে ব্যবহৃত সামগ্রী নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। হরিয়ানার যে নির্মাণকারী সংস্থাকে সেতুটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের কাজের যোগ্যতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। দ্বিতীয়বার সেতুটি ভেঙ্গে পড়ার সময়ে কোনও হতাহতের খবর মেলেনি। কিন্তু দুর্ঘটনার পরেই নিখোঁজ ছিলেন নির্মাণ সংস্থার নিরাপত্তা রক্ষী বিভাস কুমার। গত কয়েকদিন ধরে ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে। ওই ধ্বংসস্তুপ সরানোর সময়েই মঙ্গলবার হদিশ মেলে নিখোঁজ নিরাপত্তা কর্মীর মৃতদেহের।

পারবাতা থানার ওসি ধর্মেন্দ্র কুমার জানিয়েছেন, ধ্বংসস্তুপ সরানোর পরে একজনের মৃতদেহের হদিশ মিলেছে। ওই মৃতদেহ নিখোঁজ নিরাপত্তা রক্ষী বিভাস কুমারের কিনা তা শনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়েছিল। পরিবারের সদস্যরা শনাক্তের পরে জানিয়েছেন ওই মৃতদেহটি বিভাস কুমারের। ময়নাতদন্তের পরেমৃতের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ