দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়ছে গঙ্গার জলস্তর, ফের বিহারে  হুড়মুড়িয়ে ভেঙে পড়ল  ব্রিজ

নিজস্ব প্রতিনিধিঃ ফের বিহারে ভেঙে পড়ল   নির্মাণাধীন ব্রিজ। । প্রায় ১,৭১০ কোটি টাকা ব্যয় করে তৈরি হচ্ছিল ব্রিজটি। সেটি আচমকাই এদিন সকালে ভেঙে পড়ে। বিহারের খাগাড়িয়ায় আগওয়ানি ঘাট ও সুলতানগঞ্জের মধ্যে সংযোগ করার জন্যই এই ব্রিজটি তৈরি হচ্ছিল বলে জানা গিয়েছে ।

প্রাথমিকভাবে মনে করা  হচ্ছে, গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ার জেরে ভেঙে পড়ে সেতু। এই নিয়ে তৃতীয়বার ভেঙে পড়ল আগওয়ানি সুলতানগঞ্জের চার লেনের সেতুটি। বলা বাহুল্য , এর আগে ২০২২ সালের ৩০ এপ্রিল পাঁচ নম্বর পিলারটি ভেঙে পড়ে। আবার ২০২৩ সালে মে মাসে আগওয়ানি প্রান্তে ৯-১২ নম্বর স্তম্ভের সুপারস্ট্রাকচার ভেঙে পড়ে।  তারপর ফের চলতি বছর ভেঙে পড়ল এই সেতুটির একাংশ। তবে বারবার কী করে ভাংছে এই সেতুটি তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে,   ২০১৫ সালে এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয়।

উল্লেখ্য, বিহারে অব্যাহত সেতু ধস।  গত ২৩ জুন প্রায় ২ কোটি টাকা খরচ করে তৈরি হওয়া  বিহারের মতিহারির ব্রিজ ভেঙে পড়েছিল। এছাড়াও   সিওয়ানে গন্ডক খালের উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে।  মহারাজগঞ্জ জেলার পাতেধি বাজারের সঙ্গে দ্বারভাঙার রামগড় পঞ্চায়েতের যোগাযোগের মাধ্যম ছিল এই সেতুটি। হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করতেন।  তবে স্বস্তির বিষয় সেতু ভেঙে পড়ার ঘটনায় কেউ হতাহত হননি।

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ