পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

স্বামীর টাকায় পড়াশোনা করে সরকারি চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন মহিলা পুলিশ কনস্টেবল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বিহারের রোহতসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! স্বামীর টাকায় পড়াশোনা করে সরকারি চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন মহিলা পুলিশ কনস্টেবল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বিহারের রোহতসে। স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দায়ের করেছেন স্বামী। দাবি করেছেন, কনস্টেবলের চাকরি পাওয়ার পরেই প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন তাঁর স্ত্রী। বিষয়টি তদন্তের দাবিতে ডালমিয়ানগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন স্বামী।

সূত্রের খবর, ২০২৫ সালের ২৫ জানুয়ারি রোহতাসের দরিহাট থানা এলাকার বাসিন্দা অর্চনাকে বিবাহ করেন দেহরির ডালমিয়ানগরের বাসিন্দা অজয় ​​সিংহ। বিয়ের পর অর্চনা তাঁর স্বামীকে জানান যে, তিনি সংসারের মধ্যে আবদ্ধ থাকতে চান না। চাকরি করতে চান, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চান। সেই মতো স্ত্রীর ইচ্ছাকে পুরোপুরি সমর্থন করেন অজয়। তাঁকে ডালমিয়ানগরের একটি সরকারি পড়াশোনার কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দেন। স্ত্রীর পড়াশোনার সমস্ত খরচ বহন করেন অজয়। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। এমনকি স্ত্রীকে পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন তিনি। সরকারি চাকরি পেতে স্ত্রীকে সবরকমভাবে সাহায্য করেন তিনি। অবশেষে অর্চনা পরীক্ষায় উত্তীর্ণ হন। কনস্টেবলের চাকরি পান। তাঁদের বাড়ি আনন্দে ভরে উঠেছিল। অজয় ভাবলেন, এবার হয়তো তাঁদের পরিবারে অভাব-অনটন দূর হবে। অর্চনাকে বেগুসরাইয়ের বিএসএপি-তে বদলি করা হয়। অজয়ের দাবি, এরপর থেকেই অর্চনার আচরণ ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে বলে, তাঁদের যোগাযোগ কমে যায়। দূরত্ব বাড়তে থাকে। এর মধ্যেই অজয় জানতে পারে, পড়াশোনার সময় অর্চনা দু’বার গর্ভবতী হলেও তিনি গর্ভপাত করিয়েছেন, তাঁকে জানাননি। এর ফলেই দম্পতির সম্পর্কের টানাপোড়েন আরও বেড়ে যায়। এরপর গত জুলাইতে অর্চনাকে বিবেক নামের এক যুবকের সঙ্গে হোয়াটসঅ্যাপ কথোপকথন করতে দেখতে পান অজয়। তখনই অজয়ের সন্দেহ হয় আর তাদের মধ্যে তুমুল তর্কাতর্কি হয়, এরপর অর্চনা বাড়ি ছেড়ে চলে যান। দীর্ঘদিন বাড়ি না ফেরায় অজয় শেষমেশ থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

জানান, তাঁর স্ত্রী বিবেক নামের এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছেন। মেয়ের চলে যাওয়ার খবর পেয়ে অর্চনা’র মা শকুন্তলা দেবীও রোহতাস পুলিশ সুপারের কাছে যান। তিনি পুলিশকে পুরো ঘটনাটি জানান এবং তাঁর মেয়েকে খুঁজে বের করার দাবি করেন। পুলিশ এখন অনেক প্রশ্নের সম্মুখীন। অর্চনা এখন কোথায়? সে কি সত্যিই বিবেক কুমারের সঙ্গে পালিয়ে গিয়েছে? যদি তাই হয়, তবে তার কারণ কী? আর তার স্বামীর করা অভিযোগে কতটা সত্যতা আছে? এই প্রশ্নগুলির উত্তর একমাত্র অর্চনাই দিতে পারবেন। 

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

‘গ্রামে রাস্তা সারানো থেকে পুকুর পরিষ্কার, সবটাই করেছি,’ নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ