শুক্রবারে শেষকৃত্য, বৃহস্পতিতে বিপিনের মরদেহ যাবে দিল্লিতে

তামিলনাড়ুর সুলুরের নীলগিড়ি পাহাড়ের মধ্যেই আচমকাই কপ্টার ভেঙে মৃত্যু হয় সেনার সর্বাধিনায়ক সস্ত্রীক বিপিন রাওয়াত সহ ১৩ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর সুলুরের নীলগিড়ি পাহাড়ের মধ্যেই আচমকাই কপ্টার ভেঙে মৃত্যু হয় সেনার সর্বাধিনায়ক সস্ত্রীক বিপিন রাওয়াত সহ ১৩ জনের। জানা গিয়েছে, প্রয়াত সেনার সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়ত এবং তাঁর স্ত্রী মধুলিকার শেষকৃত্য হবে দিল্লির সেনা ছাউনিতে। বৃহস্পতিবার বিকেলে সুলুরের বিমানঘাঁটি থেকে বিপিন রাওয়াতের মরদেহ আনা হবে দিল্লিতে। শুক্রবার বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসবেন তাঁর সতীর্থ, অনুরাগীরা। তারপরেই দিল্লির কামরাজ মার্গ থেকে বিপিন রাওয়াতের মরদেহ নিয়ে যাওয়া হবে দিল্লি সেনা ছাউনির ব্রার স্কোয়ার অন্ত্যেষ্টিস্থলে। সেখানেই সস্ত্রীক শেষকৃত্য সম্পন্ন হবে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের।

বুধবার দুপুর ১২ টা ৪০ নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির জঙ্গলে ওই এম আই-১৭ চপারটি ভেঙে পড়ে। ওই চপারে বিপিন রাওয়াত ছাড়াও আরও ১৪ জন সেনার উচ্চপদস্থ কর্তা ছিলেন। নয়া দিল্লির তরফ থেকে এই ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ওই দুর্ঘটনাগ্রস্থ চপারে যে ১৪ জন উপস্থিত ছিলেন তাঁদের নাম উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুসারে জানা যায় চপারটিতে ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, লান্সনায়েক গুরুসেবক সিং, লান্সনায়েক জিতেন্দ্র কুমার, লান্সনায়েক বিবেক কুমার, লান্সনায়েক বি সাই তেজা এবং হাবিলদার সৎপাল, ব্রিগেডিয়ার জেনারেল এল এস লিড্ডার। এছাড়াও ওই চপারে বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও উপস্থিত ছিলেন।

কপ্টারে থাকা ১৩ জনের মৃত্যু হয়েছে। অর্ধদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ক্যাপ্টেন বরুণ সিং।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা