বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে স্ত্রীর হাতে জুতোপেটা খেলেন বিজেপি নেতা

মাঝরাস্তায় স্বামীকে গাড়ি থেকে টেনে নামান তিনি। এবং স্বামীকে বেদম জুতোপেটা করেন। ঘটনাটি উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের।

Share:

উত্তরপ্রদেশ : ঘরে বউ রেখে বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক বিজেপি (BJP) নেতা। কীভাবে যেন সেই খবর পেয়ে যান স্ত্রী। এরপর মাঝরাস্তায় স্বামীকে গাড়ি থেকে টেনে নামান তিনি। এবং স্বামীকে বেদম জুতোপেটা করেন। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, বউ ছাড়াও বিজেপি নেতাকে জুতো দিয়ে মারছেন তাঁর শাশুড়ি এবং শ্বশুরবাড়ির পরিবারের আরও কয়েকজন। ঘটনায় মুখ পুড়েছে রাজ্যের গেরুয়া শিবিরের। চরম কটাক্ষ শুরু করেছে বিরোধীরা।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের (Bundelkhand)। ওই নেতার নাম মোহিত সোনকর (Mohit Sonkar)। তিনি বুন্দেলখণ্ডের বিজেপি সভাপতি। নেতার স্ত্রীর দাবি, বেশ কিছুদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন মোহিত। এদিন বান্ধবীকে নিয়ে গাড়িতে ঘুরতে বেরোন তিনি। যে খবর পেয়ে যান স্ত্রী। এরপর মাঝপথে গাড়ি থেকে বরকে নামিয়ে জুতোপেটা করেন তিনি। নেতার বান্ধবীও পার পাননি। তাঁকেও জুতো দিয়ে বেদম মারধর করেন বিজেপি নেতার স্ত্রী ও শাশুড়ি।

একটি সূত্রের দাবি, বিজেপি নেতার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন ছাড়াও ঘটনাস্থলে ছিলেন নেতার বিবাহিতা বান্ধবীর বর। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তিও নিজের স্ত্রীকে মারধর করেন বলে অভিযোগ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জুহি থানার পুলিশ। দু’ পক্ষকে থানায় নিয়ে যায় তারা। জানা গিয়েছে, বিজেপি নেতার স্ত্রী মণি সোনকর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে পুলিশ আধিকারিক অলোক সিং জানিয়েছেন, গোটা ঘটনার তদন্তের পরে যাবতীয় বিষয় খতিয়ে দেখে তবেই এফআইআর দায়ের করা হবে। অন্যদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় চরম বিতর্ক শুরু হয়েছে গোটা উত্তরপ্রদেশে। স্বাভাবিক ভাবেই নেতার কাণ্ডে মুখ পুড়েছে রাজ্যের শাসক শিবিরের। মোহিত সোনকর ও দল বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের বিরোধী দলগুলি।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান