Breaking: উদ্ধার বিপিনের দুর্ঘটনাগ্রস্ত কপ্টারের ব্ল্যাকবক্স

MI-17V5 বিপিন রাওয়াতের ভেঙে পড়া কপ্টারের ব্ল্যাকবক্স উদ্ধার হল। তামিলনাড়ু ও কর্ণাতক সীমান্তে কুন্নুর জেলাতে উদ্ধার হল ব্ল্যাক বক্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপিন রাওয়াতের ভেঙে পড়া MI-17V5 কপ্টারের ব্ল্যাক বক্স উদ্ধার হল। তামিলনাড়ু ও কর্ণাটক সীমান্তে কুন্নুর জেলাতে উদ্ধার হল ব্ল্যাকবক্স। যে কোনও ব্ল্যাকবক্স থেকেই জানা যায় সেই বিমানের দুর্ঘটনার প্রকৃত কারণ। বিশেষজ্ঞদের বক্তব্য এই উদ্ধার হওয়া ব্ল্যাকবক্সের ডেটা পরীক্ষা করেই জানা যাবে দুর্ঘটনার প্রকৃত কারণ। দুর্ঘটনা ঘটার আগে ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় আগুনের শিখা পৌঁছে যায় কপ্টারের। এই দুর্ঘটনায় মৃত্যু হয় সস্ত্রীক বিপিন রাওয়াতের। ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। 

জানা গিয়েছে, কুন্নুরের দুর্ঘটনাগ্রস্ত এলাকার ৩০০ মিটারের মধ্যে উদ্ধার করা গিয়েছে ব্ল্যাকবক্স। এই বক্স থেকেই পাওয়া যাবে দুর্ঘটনার প্রকৃত কারণ। দুর্ঘটনার ২২ ঘন্টা পর উদ্ধার হল ব্ল্যাকবক্স। খুব দ্রুতই উদ্ধার করা হবে সমস্ত ডেটা। বুধবার দুপুর ১২ টা ৪০ নাগাদ তামিলনাড়ুর কুন্নুড়ে নীলগিরির জঙ্গলে ওই এম আই-১৭ চপারটি ভেঙে পড়ে। ওই চপারে বিপিন রাওয়াত ছাড়াও আরও ১৪ জন সেনার উচ্চপদস্থ কর্তা ছিলেন। নয়া দিল্লির তরফ থেকে এই ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ওই দুর্ঘটনাগ্রস্থ চপারে যে ১৪ জন উপস্থিত ছিলেন তাঁদের নাম উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুসারে জানা যায় চপারটিতে ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, লান্সনায়েক গুরুসেবক সিং, লান্সনায়েক জিতেন্দ্র কুমার, লান্সনায়েক বিবেক কুমার, লান্সনায়েক বি সাই তেজা এবং হাবিলদার সৎপাল, ব্রিগেডিয়ার জেনারেল এল এস লিড্ডার। এছাড়াও ওই চপারে বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও উপস্থিত ছিলেন।

সেনার সর্বাধিনায়কের দুর্ঘটনায় মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ মৃত বাকি সেনার আধিকারিকদের। আপাতত ওয়েলিংটনের সেনা ঘাঁটিতে পূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে বিপিন রাওয়াত সহ বাকি মৃত সেনা আধিকারিকদের। সন্ধ্যায় তামিলনাড়ু থেকে দিল্লির উদ্দেশ্যে আনা হবে বিপিন রাওয়াতের মরদেহ।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা