চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বিস্ফোরণ উপত্যকায়! হত ১, আহত অন্ততপক্ষে ১৩

নিজস্ব প্রতিনিধিঃ ফের প্রাণঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল উপত্যকা। এই নিয়ে চলতি সপ্তাহে পরপর দুবার। জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুধবার কাশ্মীরের উধমপুরের সান্থিয়া চকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কিভাবে এই বিস্ফোরণ ঘটেছে সেটা এখনও স্পষ্ট নয়। কারণ খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, ‘উধমপুরে তহসিলদার অফিসের কাছে রেহরির কাছাকাছি এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন, ১৩ জন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি প্রতি মিনিটে এই ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডিসি শ্রীমতি ইন্দু চিবের সাথে যোগাযোগ রাখছি। বিস্ফোরণের সঠিক কারণ এবং উৎস খুঁজে বের করা হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই বিষয়ে কোনও একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যাবে।’

উল্লেখ্য, এই নিয়ে চলতি সপ্তাহে পরপর দুবার বিস্ফোরণের ঘটনা ঘটল জম্মু-কাশ্মীর উপত্যকায়। আগের বিস্ফোরণটি হয়েছে রবিবার দুপুরে শ্রীনগরের লাল চকে। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে  কাশ্মীরের লালচকের একটি জনবহুল বাজারে টহল দিচ্ছিলেন একদল নিরাপত্তারক্ষী। তাঁদের লক্ষ্য করেই গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। যদিও এই হামলায় কোনও নিরাপত্তারক্ষী আহত হননি। কিন্তু গুরুতর চোট পান ২০ জন স্থানীয় বাসিন্দা। পরে তাঁদের মধ্যে একজনের মৃত্যুও হয়। তার ঠিক দুদিন পরেই আবার বিস্ফোরণের ঘটনা ঘটল কাশ্মীর উপত্যকায়। 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ