বিয়ের মণ্ডপে চরম বিভ্রাট! সিঁদুর আনতে ভুলে গেলেন কনেপক্ষ, মুশকিল আসান করল ‘ব্লিঙ্কিট’

ভাঙা বিয়ে নিমেষেই জোড়া লাগাল ব্লিঙ্কিট। বিয়ের অনুষ্ঠানে নেই সিঁদুর, যেটি হিন্দু বিয়ের একটি প্রধান উপাদান। কিন্তু বিয়েতে সেটাই আনতে ভুলে গেলেন কনেপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঙা বিয়ে নিমেষেই জোড়া লাগাল ব্লিঙ্কিট। বিয়ের অনুষ্ঠানে নেই সিঁদুর, যেটি হিন্দু বিয়ের একটি প্রধান উপাদান। কিন্তু বিয়েতে সেটাই আনতে ভুলে গেলেন কনেপক্ষ। যার ফলে ভাঙতে বসেছিল বিয়ে। চরম বিভ্রাটের সৃষ্টি হয়। কিন্তু মুহূর্তেই মুশকিল আসান করল শপিং ডেলিভারি অ্যাপ ব্লিঙ্কিট। সিঁদুর সময় মতো পৌঁছে দিয়ে বিয়ে বন্ধ রুখে দিল এই ডেলিভারি অ্যাপটি। বর্তমানে শপিং-ফুড ডেলিভারির একাধিক অনলাইন অ্যাপের মধ্যেই প্রথম সারিতে রয়েছে Blinkit। একটু টাকা বেশি লাগলেও, ফ্লিপকার্টের থেকেও ফাস্ট ডেলিভারি দেয় ব্লিঙ্কিট।

শুধু খাবারের জিনিস নয়, পোশাক-আশাক থেকে ড্রাই ফুড, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস ফাস্ট ডেলিভারি দেয় ব্লিঙ্কিট। ঘরে বসে এর সুবিধা নেয় গ্রাহকরা। এবার ব্লিঙ্কিটের এই ফাস্ট ডেলিভারি রেকর্ড গড়ল। আটকে দিল বিয়ে ভাঙা। ঘটনাটি ঠিক কী ঘটেছিল? আসলে সম্প্রতি দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে বর-কনের সিঁদুরদানের সময়, তাঁদের পরিবার লক্ষ্য করেন যে, তাঁরা বিয়ের আসল উপাদান সিঁদুর আনতেই ভুলে গিয়েছেন। তখনই বর-কনে পূজা-হৃষি সাতপাকে ঘুরছিলেন। তাঁরা বুঝতে পারেন সিঁদুর কৌটো হারিয়ে গিয়েছে। শুরু হয়ে যায় হৈচৈ। এই বিয়ের অনুষ্ঠানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, বর ক্যামেরার সামনে বলছেন, একটি ছোট জিনিস, সেটাও কেউ আনতে পারল না।বুঝতে পারছেন, একটি সামান্য জিনিস কীভাবে বিয়ে আটকে দিতে পারে?

 

 

View this post on Instagram

 

A post shared by Vogueshaire Weddings (@vogueshaire)

এরপর পরিস্থিতি সমাধানের জন্য তাঁদের পরিবারের সদস্যরা একত্রিত হন। তবে আতঙ্কিত না হয়ে তাঁরা দোকানে যাওয়ার পরিবর্তে, পরিবাররে একজন ব্লিঙ্কিটে সিঁদুর অর্ডার করে সাহায্য নেয়। এবং কয়েক মিনিটের মধ্যেই ব্লিঙ্কিট সিঁদুর পৌঁছে দেয় অনুষ্ঠানস্থলে। অনুষ্ঠানটি ঠিক যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু হয়। অতিথিদের হাততালি এবং উল্লাসের মধ্য দিয়ে বর কনেকে সিঁদুর পরিয়ে দেন। ভিডিওটি ভাইরাল হলে কেউ কেউ ডেলিভারি এক্সিকিউটিভ দের ‘নীরব সুপারহিরো’ বলে অভিহিত করেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, “গুজরাতে আমার দেওরের বিয়েতেও এটি ঘটেছিল এবং চোখের পলকের নিমেষে লোকটি এটি পৌঁছে দিয়েছে।” অনেকেই বলেছেন, একটা ছোট্ট জিনিসের অভাবে বিয়ে ভাঙতে বসেছিল। এবার বুঝতে পারছি একটি সিঁদুর কতটা মূল্যবান।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের