আচমকাই রাস্তায় রক্ত নদীর ধারা? হায়দরাবাদে আতঙ্কে ছোটাছুটি স্থানীয় বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: আচমকাই রাস্তায় বয়ে চলেছে রক্তের মতো দেখতে থিকথিকে লাল স্রোত। আর সেই বিষাক্ত পদার্থ থেকে নিঃসরিত হচ্ছে উগ্র গন্ধ। ফলে শ্বাস নেওয়াও কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় স্থানীয় বাসিন্দাদের। পুরো এলাকাতে তৈরি হয় ব্যাপক আতঙ্ক। অনেকেই প্রাণ ভয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে থাকেন। এত রক্ত কোথা থেকে এল, তা বুঝতেই পারেননি তাঁরা। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছোটেন পুর আধিকারিকরা। সঙ্গে ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞরা। পরীক্ষার পরে বিশেষজ্ঞরা জানিয়ে দেন, রাস্তায় লাল রঙের যে তরল পড়ে রয়েছে, তা রক্ত নয়। এক ধরনের রাসায়নিক। নিকটবর্তী শিল্প তালুকের কোনও কারখানার বর্জ্য। চিন্তা করার কোনও কারণ নেই। বিশেষজ্ঞদের কথা শোনার পরেই স্বস্তির নিশ্বাস ফেলেন স্থানীয় বাসিন্দারা।

মোহাম্মদ লতিফ বাবলা নামে এক নেটা নাগরিক তথা সাংবাদিকতার ছাত্র তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০ ও ২৩ সেকেন্ডের দুটি ভিডিও পোস্ট করেন। সেই সঙ্গে লেখেন, ‘আচমকাই সুভাষ নগর বিভাগের বেঙ্কটাদ্রির জিদিমেটলা শিল্প তালুকের কাছে একটি ম্যানহোল থেকে গলগল করে লাল জল বেরিয়ে এসে দুটি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয় এবং তীব্র দুর্গন্ধে  বাসিন্দাদের শ্বাস নিতে অসুবিধা হচ্ছে।’ ভিডিও-তে দেখা যাচ্ছে, রক্তের মতো দেখতে ওই লাল তরল রাস্তার উপরে থকথক করছে। তার উপর দিয়েই চার চাকা, স্কুটি চলছে। দেখে মনে হচ্ছে রক্ত নদীর ধারা। যে কেউ দেখলেই আঁতকে উঠবেন।’

লতিফ বাবলার মতো অনেকেই সমাজমাধ্যমে বাড়ির সামনে রক্তের মতো দেখতে লাল তরল পদার্থ পড়ে থেকে আতঙ্কিত হয়ে পড়ার কথা জানান। আর সমাজমাধ্যমে শোরগোল পড়ে যেতেই ঘটনাস্থলে পৌঁছন পুর নিগমের আধিকারিকরা। রাস্তা দিয়ে বয়ে চলা রক্তের মতো তরল পদার্থ পরীক্ষা করে তাঁরা জানান, লাগোয়া শিল্পতালুকের কোনও কারখানা থেকে ওই লাল রঙের তরল পদার্থ বর্জ্যের আকারে নিঃসরিত হয়েছে। নিকাশি নালায় জঞ্জাল জমার কারণে ওই রাসায়নিক ম্যানহোল ফুঁড়ে রাস্তায় বেরিয়ে এসেছে। ‌আর ওই কথা শোনার পরে স্থানীয় বাসিন্দারা দুঃশ্চিন্তামুক্ত হলেও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের নিয়ে ক্ষোভ উগরে দেন।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির