লাদাখে বাস উল্টে নদীতে, মর্মান্তিক মৃত্যু সাত সেনা জওয়ানের

গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাদাখ: ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনা জওয়ান ভর্তি বাস। শুক্রবার সকালে লাদাখের তুরতুকে (Turtuk sector) নিয়ন্ত্রণ হারিয়ে সেনা জওয়ান ভর্তি বাস উল্টে শিয়ক (Shyok ) নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই সলিল সমাধি হয় সাত সেনা জওয়ানের (army personnel) গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সেনা জওয়ানদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত দুর্ঘটনা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

লাদাখ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল নয়টা নাগাদ তুরতুক সেক্টরের পারতাপুরের  ট্রানজিট ক্যাম্প থেকে ২৬ জওয়ানকে নিয়ে সেনাবাহিনীর একটি বাস হানিফ সেক্টরের উদ্দেশে রওনা হয়েছিল। মাঝপথে থোইসের ২৫ কিলোমিটার দূরে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খাদ থেকে ৫০-৬০ ফুট নিচে শিয়ক নদীতে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারীরা। যুদ্ধকালীন ভিত্তিতে উদ্ধারকার্য শুরু হয়। সাত সেনা জওয়ানের নিথর দেহ উদ্ধার করা হয়।

গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কয়েকজনের অবস্থার দ্রুত অবনতি ঘটে। ফলে তাঁদের আরও উন্নত চিকিৎসার জন্য ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এই কাজের জন্য বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করা হবে। সেনার এক মুখপাত্র জানিয়েছেন, কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল সেনা জওয়ান বোঝাই বাসটি, তা তদন্ত করে দেখা হচ্ছে। চালকের কোনও গাফলিতি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে।

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক