বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভারতীয় বংশোদ্ভূত এক যুবককে প্রকাশ্য বাজারে গুলি করে খুন করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বার্ণাবি শহরে। নিহত যুবকের নাম দিলরাজ সিং গিল (২৮)। তিনি ভ্যাঙ্কুরের বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লোয়ার মেনল্যান্ড এলাকায় সক্রিয় অপরাধী গোষ্ঠীগুলির মধ্যে চলা গ্যাং সংঘর্ষের জেরেই এই হত্যাকান্ড ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ জানুয়ারি বার্নাবির একটি ব্যস্ত বাজার এলাকায় দাঁড়িয়ে ছিলেন দিলরাজ। ঠিক সেই সময় একটি গাড়ি এসে তাঁর সামনে থামে। মুহূর্তের মধ্যেই গাড়ি থেকে দুজন দুষ্কৃতী নেমে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। আচমকা হামলায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশেপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন: সাবধান! UPI ট্রান্সফারে লুকিয়ে বিপদ, রেলযাত্রীকে ঠকাবার নয়া কায়দা প্রতারকদের

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রয়্যাল ক্যানাডিয়ান পুলিশ-এর বার্ণাবি ডিটাচমেন্ট। গুরুতর আহত অবস্থায় দিলরাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেই পথেই তাঁর মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে একটি পোড়া গাড়ি উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের মতে, হামলাকারীরা ওই গাড়িতেই এসে অপরাধের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাতে আগুন লাগিয়ে দেয়। ভ্যাঙ্কুভার সান এর রিপোর্ট অনুযায়ী, দিলরাজ সিং গিলের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ছিল। ২০২১ সালে মাদক পাচারের অভিযোগে তিনি জেলেও গিয়েছিলেন। চলতি ববছরের ফেব্রুয়ারিতে মাদক,অস্ত্র পাচার ও খুনের ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হলেও পরে জামিনে মুক্তি পান।

পুলিশ আরও জানিয়েছে, দিলরাজ ‘ইউনাইটেড নেশন’ নামের একটি গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। চলতি মাসের শুরুতে অ্যাবটসফোর্ডে নবপ্রীত ধালিওয়াল নাম আর এক ভারতীয় বংশোদ্ভূত যুবক খুন হন। তিনি প্রতিদ্বন্দ্বী ‘ব্রাদার্স কিপার্স’ গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন বলে ধারণা। এই দুই হত্যাকাণ্ডের মধ্যে যোগসূত্র খতিয়ে দেখছে তদন্তকারী দল। ভ্যাঙ্কুভার,সারে,বার্ণাবি ও আশেপাশের শহর নিয়ে গঠিত লোয়ার মেনল্যান্ড এলাকায় গ্যাং অপরাধ,মাদক ও অস্ত্র পাচারের ঘটনা নতুন নয়। দিলরাজের হত্যাও সেই ভয়াবহ অপরাধচক্রের আরেকটি রক্তাক্ত অধ্যায় বলে মনে করছে পুলিশ।

৫৭ বছরের রেকর্ড ভেঙে দলীপ ট্রফিতে নতুন নজির গড়লেন বৈভব

ভাত রুটির সঙ্গে জমবে দারুণ, সহজেই বানিয়ে ফেলুন আচারি পালংশাক

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারে সম্মানিত বাংলাদেশের রুনা খান

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

চিকেন-মাটন ছাড়ুন, বানিয়ে দেখুন কাঁচা পেঁপের কাটলেট

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ

‘চুনকাম’ করেও লাভ হল না! ২৪ ঘন্টার মধ্যে যাদবপুর ক্যাম্পাসের দেওয়ালে ফিরল বিতর্কিত গ্রাফিতি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

চিনের জন্যই নেপালে বিপর্যয়, নিরাপদে বাড়ি ফিরে অভিযোগ উত্তরপাড়ার অঞ্জনার

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগেই মর্মান্তিক পরিণতি, মাটির দেওয়াল চাপা পড়ে নিহত বাবা-মেয়ে

চেয়ারে বেঁধে সাড়ে তিন বছরের শিশুকে নির্যাতন, CCTV-তে ধরা পড়ল প্লে-স্কুলের ভয়াবহ ছবি