আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরপ্রদেশে হাইওয়েতে ট্রাকের ধাক্কায় শিশুসহ ৮ জনের মৃত্যু

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ গভীর রাতে  উত্তর প্রদেশের মহাসড়কে  একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।  এই ঘটনায় ১ জন শিশু সহ আট জন যাত্রী ঘটনাস্থলেই দগ্ধে হয়ে প্রাণ হারান। পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশের মহাসড়কে চার চাকা  বরেলো  গাড়িটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার সময় বরেলো  গাড়িটিতে ছিল ৭জন যাত্রীসগ ১ জন শিশু। দুর্ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, নৈনিতাল হাইওয়েতে একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।

তবে   এই দুর্ঘটনার পর চার চাকা গাড়ির দরজা ভেতর থেকে বন্ধ থাকায়  খোলা সম্ভব হয়নি। তাই ওই গাড়ির যাত্রীরা ঘটনাস্থলেই প্রাণ হারান। বরেলির সিনিয়র পুলিশ সুপার সুশীল চন্দ্র ভান ধুলে জানিয়েছেন, ‘ভোজিপুরার কাছে হাইওয়েতে একটি ট্রাকের সাথে গাড়িটির সংঘর্ষ হয়। যার ফলে আগুন লেগে যায়। তাই আগুনের কারণে ভিতরে থাকা যাত্রীরা প্রাণ হারান।‘ তবে ওই যাত্রীরা কোথাকার বাসিন্দা তা জানা এখনও পর্যন্ত জানা যায়নি।

সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন ,ওই গাড়িটির  যাত্রীরা একটি বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন। আর তখন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।  ইতিমধ্যেই তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  তবে কি করে এই ঘটনা ঘটলো তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

‘৮০ বছর বয়স লড়াইয়ের জন্য নয়’, সঞ্জয় কাপুরের মাকে মধ্যস্থতার পরামর্শ সুপ্রিম কোর্টের

‘এসি ছাড়ুন, সঙ্গে পেঁয়াজ রাখুন’, আজব নিদান কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার

২০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, ‘মাস্টারমাইন্ড’ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক

ডিজিটাল প্রতারণার ‘মাস্টারমাইন্ড’ চার ভাই! লক্ষাধিক টাকা উদ্ধার পুলিশের

আমিষ রান্না হয়নি কেন? প্রশ্ন করতেই দিনমজুর স্বামীর সঙ্গে ভয়ানক কাজ করলেন স্ত্রী

ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ