তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বিজয় জিতলে অভিনেতার বিশাল ভক্ত তাঁর বাড়ির বাইরে ভিড় জমাতে পারেন, সেই কথা বিবেচনা করেই অভিনেতার বাসভবনের বাইরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয় থেকে রাজনীতিবিদ হওয়ার সার্থকতা। তামিলনাড়ুতে ভোট গণনা এখনও চলছে। কিন্তু গণনার প্রাথমিক প্রবণতা অনুযায়ী, তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপথি বিজয়ের দল TVK। প্রথমবার ভোটে প্রতিদ্বন্দ্বীতা করেই এগিয়ে গেল বিজয়ের দল। এখনও পর্যন্ত TVK প্রায় ১১০ আসনে এগিয়ে রয়েছে। সুতরাং স্ত্যালিনের DMK সরকারের পতন হচ্ছে আর বিজয়ের দল সরকার গঠন করতে চলেছে। যদিও এখনও ফলাফল না বেরোলে কিছুই বলা যাচ্ছে না। সুতরাং প্রাথমিক প্রবণতা থেকে বোঝা যাচ্ছে যে, সুপারস্টার থালাপথি বিজয় তামিলনাড়ুতে ইতিহাস সৃষ্টি করতে চলেছেন। তিনিই মুখ্যমন্ত্রী হচ্ছেন তামিল্ভুমের, সেটাও একপ্রকার নিশ্চিত। আধুনিক ভারতীয় রাজনীতির ইতিহাসে ‘সর্বকালের সেরা’ (GOAT) মর্যাদা অর্জন করতে চলেছেন তিনি, যা এম জি রামচন্দ্রন (MGR), এন টি রামা রাও (NTR)-এর কিংবদন্তিতুল্য রাজনীতিবিদের স্মৃতি তুলে ধরে। এদিকে জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে উদযাপন শুরু হয়ে গিয়েছে।

প্রাথমিক নির্বাচনী অনুমানের পরিপ্রেক্ষিতে বিজয়ের বাসভবনের বাইরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর মোট ২৩৪টি আসনের মধ্যে ৬৮টিতে টিভিকে এগিয়ে রয়েছে, গণনা এখনও চলছে। তাই বিজয় জিতলে অভিনেতার বিশাল ভক্ত তাঁর বাড়ির বাইরে ভিড় জমাতে পারেন, সেই কথা বিবেচনা করেই অভিনেতার বাসভবনের বাইরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাইরে কয়েকজন উর্দিধারী কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি বিজয় আনুষ্ঠানিকভাবে তাঁর রাজনৈতিক দল টিভিকে-এর ঘোষণা করেন।

তখনই জানিয়ে দেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নয়, ২০২৬ সালে তিনি এবং তাঁর দল তামিলনাড়ু বিধানসভা নির্বাচন অংশ নেবে। তার আগেই অভিনয় থেকে তিনি বিদায় নেবেন। সেটাই হল, ভোট গণনায় এগিয়ে বিজয়ের দল। কিন্তু সেই সময়ে সমালোচকরা এটিকে একটি ‘ফ্যান-ক্লাব পরীক্ষা’ বলে উড়িয়ে দিয়েছিলেন। এরপরেই রাজ্য বিধানসভা নির্বাচনের ওপর মনোযোগ দেন বিজয়। লাগাতার সভা, মিছিল করতে থাকেন। তাঁর সভায় তরুণ প্রজন্মের ভিড়ই অনেকটা বিজয়ের সাফল্য নিশ্চিত করেছিল। বিজয় একটি দীর্ঘমেয়াদী চাল দিয়েছিলেন, যার সুফল এখন পাওয়া যাচ্ছে।রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পাশাপাশি বিজয় তাঁর নির্বাচনী হলফনামায় আর্থিক বিবরণও প্রকাশ করেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪০৪.৫৮ কোটি টাকা। প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে তাঁর আয় ১৮৪ কোটি টাকা, যার মধ্যে নগদ ২ লক্ষ টাকা এবং ব্যাংক অ্যাকাউন্টে ৩২০ কোটি টাকা রয়েছে। তাঁর পরিবারের আর্থিক বিবরণও তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন তাঁর বিচ্ছিন্ন স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম, ছেলে জেসন সঞ্জয় এবং মেয়ে দিব্যা সাশা।

 

 

 

 

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো