একসঙ্গে মিশে যাচ্ছে দিল্লির তিনটি পুরসভা, অনুমোদন দিল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর তিনটে নয়, এরপর থেকে একটি পুরসভাই বিদ্যমান থাকবে রাজধানী দিল্লিতে। সূত্রের খবর অনুযায়ী, মিশে যাচ্ছে পূর্ব, উত্তর ও দক্ষিণ দিল্লির পুরসভা। ফলে আর তিনজন নয়, তার জায়গায় একজন মেয়রের নিয়ন্ত্রণেই থাকবে সমগ্র দিল্লি। জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীসভা ইতিমধ্যেই দিল্লির এই তিনটি পুরসভাকে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহেই এই সম্পর্কিত একটি বিল সংসদে পেশ করা হবে। 

উল্লেখ্য দিল্লির পুরসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে। অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই দিল্লির পুরসভা নির্বাচন পিছনো নিয়ে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধ্বে। সমস্যার সূত্রপাত এই আগামী পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে। চলতি মাসের প্রথমের দিকেই নির্বাচন কমিশনের দিল্লি পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু ঘোষণার মাত্র এক ঘণ্টা আগে জানানো হয় কেন্দ্রীয় সরকার দিল্লির তিনটি পুরসভা এক করতে চলেছে, তাই এই মুহূর্তে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে না। এরপরেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, বিজেপি হেরে যাওয়ার ভয় পাচ্ছে, তাই ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষদের তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে আটকানো হচ্ছে। 

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন যে, বিজেপি সরকার কেন্দ্রের ক্ষমতায় রয়েছে আজ প্রায় ৭-৮ বছর। কিন্তু তারপরেও এতদিন তাদের দিল্লি পুরসভা সংযুক্তিকরণের সময় হল না। ঠিক নির্বাচনের আগে আগেই তাদের এই কাজটা কেন করতে হচ্ছে। জানা যাচ্ছে আগামী সপ্তাহে সংসদে পেশ হবে এই সংযুক্তিকরণের বিল। সেই বিল সংসদের দুই কক্ষে পাস করলেই একত্রিত হবে দিল্লির তিনটি পুরসভা। এইসব কাজ মিতলে তবে অনুষ্ঠিত হবে দিল্লির পুর নির্বাচন।  

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে