জিএসটি কমিয়েও খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগেই জিএসটি কাঠামোয় পরিবর্তন এনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর আশ্বাস দিয়েছিল কেন্দ্র। কিন্তু আদতে তা বিফল হয়েছে। জি এস টি পরিকাঠামোতে পরিবর্তন এনেও চাল ডাল ও তেলের দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। জিএসটি কমে যাওয়ার জন্য নিত্যপণ্য, ভোগ্যপণ্য ও প্রত্যাবর্ষকীয় খাদ্যদ্রব্যের দাম কমবে বলে প্রচার চালিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে খাদ্যদ্রব্যের দাম কমেনি। রিজার্ভ ব্যাঙ্কের উদ্বেগ ছিলই। সেই উদ্বেগী সত্যি হয়েছে। দীর্ঘ চার বছরেও কমেনি খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধি। উৎসবের মরশুমেও সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। নবরাত্রি পর থেকে আমিষ খাদ্যের দামও বাড়তে শুরু করেছে হু হু করে। এর ফলে স্পষ্ট জিএসটি কমিয়েও চাল ডাল তেলের দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মোদি সরকার।

কিছুদিন আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, জিএসটি কমে যাওয়ার উৎসব শুরু। কিন্তু খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি সেই স্লোগানকে প্লান করে দিয়েছে। সামনেই রয়েছে দীপাবলি, ভাইফোঁটা ও ছটপুজো। তার মধ্যেই বিভিন্ন রাজ্যের বাজারে আকাশছোঁয়া খাদ্য পণ্যের দাম। কোনভাবেই সবজি চাল ডাল তেলের দাম কমাতে পারছে না কিন্তু। খুব দ্রুত সেই নিশ্চয়তা সরকার দিতে পারবে না সেটাও স্পষ্ট। তার অন্যতম কারণ অতি বর্ষণে বহু ফসল নষ্ট হয়ে যাওয়ার রিপোর্ট পেয়েছে কেন্দ্র।

পাইকারি ব্যবসায়ীদের অজুহাত পরিবহণ ব্যবস্থা ধাক্কা খেয়েছে। নবরাত্রির সময় আমিষ খাদ্যের দাম নিয়ন্ত্রণে ছিল। কিন্তু তারপরই আবার ঊর্ধ্বমুখী। ডিম, মাছ, মাংসের দাম বিগত ৪৮ ঘণ্টায় বাড়তে শুরু করেছে।প্রবল বৃষ্টির কারণে পাইকারি ব্যবসায়ীদের অনেক সমস্যা হয়েছে বলে জানা যাচ্ছে। জলে নষ্ট হয়ে গিয়েছে বহু পণ্য। পেঁয়াজ টমেটোর দাম বেড়েছে ৩০ শতাংশ। উৎসবের মরশুমে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ফের দিশাহারা।

 

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?