রাজঘাট-সহ দিল্লির তিন জায়গায় মনমোহন সিংহের স্মৃতি স্মারকসৌধ নির্মাণের প্রস্তাব

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্মৃতিসৌধ নিমাণের প্রক্রিয়া শুরু করল মোদি সরকার। ইতিমধ্যেই স্মৃতিসৌধ নির্মাণের জন্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের কাছে তিনটি জায়গার প্রস্তাব করা হয়েছে। ওই তিন জায়গা হল-দিল্লির রাজঘাট, রাষ্ট্রীয় স্মৃতি স্থল কিংবা কিসান ঘাট। মনমোহন সিংহের পরিবার যে স্থান বাছবেন সেখানেই স্মৃতিসৌধ নির্মাণ করা হবে বলে বুধবার (১ জানুয়ারি) কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন।

গত ২৬ ডিসেম্বর ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা উদারনীতির জনক মনমোহন সিংহ। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্ত্যেষ্টির আগেই  কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রকে চিঠি দিয়ে দেশের অর্থনৈতিক সংস্কারের জনকের স্মৃতিসৌধের জন্য জমি বরাদ্দের অনুরোধ জানান। যে জায়গায় অন্ত্যেষ্টি হবে সেখানেই স্মৃতিসৌধের জমি বরাদ্দ করার আর্জিও জানান। যদিও সেই আর্জিতে কর্ণপাত করেনি স্বরাষ্ট্র মন্ত্রক। বরং দিল্লির নিগমবোধ ঘাটকেই মনমোহন সিংহের শেষকৃত্যের জন্য নির্ধারণ করা হয়। যদিও কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধের জন্য জমি বরাদ্দ করা হবে।

সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধে নগরোন্নয়ন মন্ত্রকের তরফে মনমোহন সিংহের স্মৃতিসৌধের জন্য জায়গা খোঁজার কাজ শুরু হয়। রাজঘাট, কিসান ঘাট ও রাষ্ট্রীয় স্মৃতি স্থলকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। আপাতত ঠিক হয়েছে, স্মৃতিসৌধ নির্মাণের জন্য এক থেকে দেড় একর জমি বরাদ্দ করা হবে। এদিন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘যদি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবার চান তাহলে গান্ধি ও নেহরু পরিবারের জন্য বরাদ্দ সমাধিস্থলেও জমি দেওয়া হবে।’

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের