ঝাড়খণ্ডের  মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চম্পাই সোরেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জমি কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন হেমন্ত সোরেন। আর এই আবহেই সব জল্পনা সত্যি করে ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হলেন চম্পাই সোরেন। তবে বৃহস্পতিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেনকে শপথগ্রহণের সময় দিলেন না রাজ্যপাল। অবশেষে শুক্রবার সকালে নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন চম্পাই সোরেন।

বুধবার রাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন হেমন্ত সোরেন। এরপরই জমি দুর্নীতি মামলায় হেমন্তকে গ্রেফতার করে ইডি। হেমন্তের ইস্তফার পর ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়করা একসঙ্গে বৈঠকে বসে তাঁদের পরবর্তী নেতা বেছে নেন। সেইসময়ই চম্পই সোরেনের নাম উঠে আসে। চম্পই সোরেন ঝাড়খণ্ড টাইগার হিসাবে পরিচিত। এরপরেই বুধবার রাতেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেন দেখা করেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে। রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেন চম্পাই। বুধবার রাতের পর বৃহস্পতিবার বিকেলে ফের রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান চম্পাই সোরেন। তবে সেদিন তাঁর সঙ্গে সাক্ষাৎ করেননি রাজ্যপাল।

উল্লেখ্য, চম্পই সোরেনের আগে  পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে নাম উঠে আসে হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। কিন্তু কল্পনা সোরেনকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হিসাবে নির্বাচিত করা হয়নি। যেহেতু ঝাড়খণ্ডের পরবর্তী নির্বাচনের সময়সীমা এক বছরের কম রয়েছে, তাই উপনির্বাচনের কোনও সুযোগ নেই। সেই কারণেই চম্পই সোরেন হলেন ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী ।

 

 

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ