ধর্মঘটের মাঝেই জ্বালানি কেনার হিসাব বেঁধে দিল চণ্ডীগড় প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রের নতুন হিট অ্যান্ড রান আইনের প্রতিবাদে ট্রাক চালকদের ধর্মঘটে স্তব্ধ চণ্ডীগড়। এবার সেই ধর্মঘট নিয়ে মুখ খুলল চণ্ডীগড়ের প্রশাসন । এবার চণ্ডীগড়ে ট্রাক চালকদের ধর্মঘটে মাঝেই  দুই চাকার গাড়ি ২ লিটার অর্থাৎ সর্বোচ্চ ২০০ টাকা জ্বালানি  এবং ৪ চাকার গাড়ি ৫ লিটার অর্থাৎ ৫০০ টাকার  পর্যন্ত জ্বালানি কিনতে পারবে বলে জানান হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই জ্বালানী কেনার নির্দেশ জারি থাকবে। বর্তমানে তেল বিপণন সংস্থা এবং পাঞ্জাব ও হরিয়ানার সঙ্গে সমন্বয় করে চণ্ডীগড়ে জ্বালানি সরবরাহ পুনরায় শুরু করার চেষ্টা চলছে। উল্লেখ্য, কেন্দ্রের নতুন হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়েছে। সারা দেশের প্রধান মহাসড়ক অবরোধ করেছে ট্রাক চালকদের একাংশ। আর তার জেরেই ব্যাহত হচ্ছে যান চলাচল। এখন প্রশ্ন উঠছে কেন্দ্রের নতুন হিট অ্যান্ড রান আইনে কি রয়েছে?

কেন্দ্রের নয়া আইনে রয়েছে, যদি ট্রাক চালকদের গাফিলতির জন্য কারুর মৃত্যু হয় তাহলে সেই চালককে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। শুধু তাই নয় ট্রাকের ধাক্কায় যদি কারুর মৃত্যু হয় এবং তারপরে যদি সেই চালক পালিয়ে যায় তাহলে তাঁর ১০ বছরের কারাদণ্ড হবে। শুধু তাই নয় তাঁকে জরিমানাও দিতে হবে। তাই ‘হিট অ্যান্ড রান আইনের’ বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরু করেছে ট্রাক চালকেরা।  

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা