আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Dry Day, ছট পুজোয় দিল্লিতে নিষিদ্ধ মদ বিক্রি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী রবিবার ছট পুজো উপলক্ষে দিল্লিতে ‘ড্রাই ডে’ ঘোষণা করলেন উপরাজ্যপাল বিনয় সাক্সেনা। অর্থা‍ৎ ওইদিন রাজধানীতে বিভিন্ন মদের দোকান, পানশালা বন্ধ থাকবে। দিল্লির আপ সরকারকে টপকেই নিজের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিয়েছেন উপরাজ্যপাল।

উত্তর ভারতীয়দের কাছে ছট পুজো বিশেষ ধর্মীয় উ‍ৎসব। মূলত উত্তর ভারতীয় মহিলারা ওই দিন সূর্যের আরাধনা করে পুজোয় অংশ নেন। নির্বিঘ্নে যাতে ওই ধর্মীয় উ‍ৎসব উদযাপিত হয় এবং কোনও বেলেল্লাপনার ঘটনা না ঘটে তার জন্যই রবিবার রাজধানীতে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে উপরাজ্যপালের দফতর সূত্রে জানা গিয়েছে। উপরাজ্যপালের দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘দিল্লি আবগারি আইনের ২ ধারার ৩৫ নম্বর উপধারা অনুযায়ী রবিবার রাজধানীতে মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’

ছট পুজোর দিন মদ বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ওই দিন যাতে বিভিন্ন ঘাটে পূণ্যার্থীরা নির্বিঘ্নে পুজোয় অংশ নিতে পারেন তার জন্য শুক্রবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি দিয়েছেন উপরাজ্যপাল। ওই চিঠিতে যমুনা নদীর জল দূষণ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। যমুনা নদীর দূষিত জলে যাতে ভক্ত ও পূণ্যার্থীরা আক্রান্ত হন, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন দিল্লির উপরাজ্যপাল।

 

Published by:

Share Link:

More Releted News:

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ