‘ভয়ের পরিবেশ তৈরি করবেন না’, ইডিকে সতর্ক করল শীর্ষ আদালত

ছত্তিশগড় মদ কেলেঙ্কারি মামলার শুনানিতেই শীর্ষ আদালতের বিচারপতিরা এই পর্যবেক্ষণ মন্তব্য করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘বিজেপি ঘনিষ্ঠ’ ইডি অধিকর্তা সঞ্জয় মিশ্রের  জমানায় তদন্তের নামে বিরোধী নেতাদের নামে ইচ্ছাকৃত চরিত্রহনন ও ভয় দেখানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে। কার্যত গত নয় বছরে সাধারণ মানুষের কাছে ‘বিশ্বাসযোগ্যহীন’ তদন্তকারী সংস্থায় পরিণত হয়েছে ইডি। এবার ছত্তিশগড়ের আবগারি কেলেঙ্কারি মামলায় সরকারি আধিকারিকদের হুমকি দেওয়ায় অভিযুক্ত ইডিকে সতর্ক করে দিল শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল ও বিচারপতি আহসানউদ্দিন আমানউল্লাহর ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর উদ্দেশে বলেছেন, ‘ভয়ের পরিবেশ তৈরি করবেন না।’

চলতি বছরের শেষের দিকে ছত্তিশগড়ে বিধানসভা ভোট। আর বিধানসভা ভোটে বিজেপিকে বাড়তি সুবিধা করে দিতে আবগারি কেলেঙ্কারির তদন্তের নামে ইডি রাজ্যের কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের চরিত্রহননে নেমেছে বলে অভিযোগ উঠেছে। ছত্তিশগড় আবগারি কেলেঙ্কারিতে ইডির হাতে ধৃত দুই ব্যক্তির পক্ষ থেকে শীর্ষ আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, মুখ্যমন্ত্রীর নাম বলার জন্য রাজ্যের আবগারি আধিকারিকদের হুমকি দিয়ে চলেছেন তদন্তকারীরা। এমনকী মুখ্যমন্ত্রীর নাম না বললে ওই আবগারি আধিকারিকদের গ্রেফতার করে হবে বলেও হুমকি দিয়ে চলেছেন। ফলে ওই আধিকারিকরা ভয়ে আর আবগারি দফতরে চাকরি করতে চাইছেন না।

ছত্তিশগড় সরকারের আইনজীবী কপিল সিব্বল অভিযোগ করেন, ‘ইডি’র তদন্তকারীরা রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ফাঁসাতে আবগারি আধিকারিকদের হুমকি দিয়ে চলেছে। রাজ্যে এক ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। যেহেতু সামনে নির্বাচন। তাই নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা নিয়েই ওই ভূমিকা নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু ওই অভিযোগ অস্বীকার করেন।’ সওয়াল-জবাব শেষে বিচারপতিরা বলেন, ‘ভয়ের পরিবেশ তৈরি করবেন না। কেননা, তাহলে সত্যি কারণও সন্দেহজনক হয়ে ওঠে।’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২