বছরের শুরুতেই ধূমপায়ীদের জন্য দুঃখের খবর!‌ বাড়তে চলেছে সিগারেট–পান মশলার দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ধূমপানের উপর কোপ ফেলল কেন্দ্রীয় সরকার। সুতরাং সিগারেটের দাম বাড়বে। পকেটে পড়বে বাড়তি চাপ। সেক্ষেত্রে ধূমপায়ীদের কাছে এটা অত্যন্ত খারাপ খবর। ২০২৬ সাল থেকে বাড়তে চলেছে খরচ। আর দাম বাড়বে পান, বিড়ি, সিগারেটের। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হল, আগামী ১ ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের দাম বাড়তে চলেছে। নয়া শুল্ক বসবে পান মশলাতেও। বুধবার কেন্দ্রীয় সরকার নোটিশ জারি করে জানিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত শুল্ক এবং পান মশলার উপর নতুন সেস আরোপ করা হবে।

এদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন সিগারেট, তামাকজাত পণ্যে যে কমপেনসেশন সেস বসত সেটা প্রত্যাহার করে নেওয়া হবে। যা জিএসটি এখন রয়েছে, তার উপরে অতিরিক্ত এই শুল্ক চাপবে। ১ ফেব্রুয়ারি থেকে পান মশলা, সিগারেট, তামাকজাত পণ্যের উপরে ৪০ শতাংশ জিএসটি বসবে। বিড়িতে বসবে ১৮ শতাংশ জিএসটি। অর্থাৎ তামাক এবং পান মশলার উপর নতুন কর জিএসটি হারের অতিরিক্ত হবে। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে ধূমপায়ীদের মধ্যে।

অন্যদিকে ওই নোটিশ থেকে জানা যাচ্ছে, পান মশলার উপর স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা কর আরোপ করা হবে আর তামাক এবং সংশ্লিষ্ট পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। জর্দা মেশানো তামাক এবং গুটখা প্যাকিংয়ের যে মেশিন আছে তার উপরও শুল্ক বসবে। অর্থ মন্ত্রকের এই নির্দেশিকায় এখন চাপে পড়ে গিয়েছেন ধূমপায়ীরা। ২০২৫ সালের ডিসেম্বর মাসেই লোকসভা এবং রাজ্যসভায় নতুন দুটি বিল পাশ করা হয়। তার ফলেই এবার বাড়তে চলেছে সিগারেট–সহ তামাকজাত পণ্যের দাম।

এছাড়া বুধবার কেন্দ্রীয় সরকার ১ ফেব্রুয়ারি থেকে এই কর কার্যকর করার তারিখ ঘোষণা করেছে। এখন জিএসটি কমপেনসেশন সেস, যা এখন নানা হারে আরোপ করা হচ্ছে সেটা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে না। ১ ফেব্রুয়ারি থেকে কমপেনসেশন সেস উঠে যাবে এবং সেখানেই নতুন শুল্ক বসবে। সুতরাং একধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে সিগারেট, বিড়ি, পান মশলার দাম। ৭০ টাকার সিগারেটের প্যাকেট ১০০ টাকার কাছাকাছি পৌঁছে যাবে। ১০ টাকার পানমশলার দামও ১৫ টাকা হতে পারে। যে সিগারেটের প্রতি পিসের দাম ১৮ টাকা সেটা এবার ৭২ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে হাড় ফেলল যমুনায়! পুলিশের কাছে গিয়ে কী ভুল করলেন স্বামী?

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই