‘সংবেদনশীল হোন’, মমতার সওয়াল শুনে নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে হয়। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিনি পৌঁছে তাঁর আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আবেদন পেশ করেন এবং ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজের যুক্তি উপস্থাপনের অনুমতি চেয়ে সওয়াল করেন। আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে উপস্থিত হয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সেখানেই তাঁর সওয়াল শুনে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন প্রধান বিচারপতি। এমনকী নির্বাচন কমিশনকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট।

এদিকে ‘পার্টি ইন পার্সন’ হিসেবে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই নির্বাচন কমিশনকে নোটিস জারির পাশাপাশি নির্বাচন কমিশনের কর্তাদের সহানুভূতিশীল হতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বাধীনোত্তর ভারতে এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে সুপ্রিম কোর্টে সরাসরি সওয়াল করলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমরা বিচার পাচ্ছি না। আমি বিচার পাচ্ছি না। আমি ৬ বার চিঠি লিখেছি জাতীয় নির্বাচন কমিশনকে। একবারও চিঠির উত্তর পাইনি। আমি একজন সাধারণ মানুষ। হয়তো কম গুরুত্বপূর্ণ। আপনারা আধার কার্ড নিতে বলেছিলেন। কিন্তু নেওয়া হয়নি। আমি এই রাজ্যের মানুষ। আপনাদের সদয় বলেই আজ এখানে দাঁড়াতে পেরেছি। বেঞ্চের প্রতি আমার শ্রদ্ধা, বিরোধী পক্ষের আইনজীবীদের প্রতিও আমার প্রণাম।’‌

অন্যদিকে সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন, যাতে ২০২২ সালের ভোটার তালিকা থেকে কোনও ভোটারের নাম বাদ না পড়ে। কারও ভোটাধিকার যাতে কেড়ে নেওয়া না হয় তা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌সমস্যা তখনই শুরু হয়, যখন সবকিছু শেষ হয়ে যায়, অথচ ন্যায় মেলে না। যখন ন্যায় দরজার আড়ালে কাঁদে—তখনই মনে হয় কোথাও আমরা বিচার তো পাচ্ছি না। ৫৮ লক্ষের নাম বাদ দিয়েছে। অনেকে জীবিত রয়েছেন। মাইক্রো অবজার্ভার নাম মুছে দিচ্ছেন। আমি দল নয়, মানুষের অধিকার রক্ষার জন্য কথা বলছি। গণতন্ত্রকে রক্ষা করুন। মানুষের অধিকার রক্ষা করুন।’‌ এরপরই এসআইআর শুনানিতে মাইক্রো অবজার্ভারদের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

এছাড়া আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলিকে নিয়ে গঠিত বেঞ্চ সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি শোনেন। সেখানে মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌এটা আমার শেষ সাবমিশন স্যার, শুধু বাংলার জন্য এই মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। অন্য কোন‌ও রাজ্যে করা হয়নি‌। আপনার কাছে শুধু একটা অনুরোধ, দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন।’‌ জবাবে প্রধান বিচারপতি বলেছেন, ‘‌আমরা এই বিষয়ে নির্দেশ দেব। নির্বাচন কমিশন যেন সহানুভূতিশীল হয়। নামের ছোট ভুলে কাউকে বাদ না দেয়। শুনানির নোটিস দেওয়ার সময় আরও সতর্ক হতে হবে। কোন নিরীহ মানুষের নাম বাদ যাক, আমরা চাইনা। আমরাও নিশ্চিত করতে চাই। কোন জীবন্ত মানুষকে মৃত দেখানো হোক, চাই না। পরিযায়ীরা যেন ভোট দিতে পারে। মাত্র ৪ দিন বাকি রয়েছে। আর সময় দেওয়ার লাক্সারি দেখাতে পারি না।’‌

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো