‘‌দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন’‌, ইতিহাস গড়ে সুপ্রিম কোর্টে সওয়াল মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে হয়। তাই আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিনি পৌঁছে তাঁর আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আবেদন পেশ করেন এবং ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজের যুক্তি উপস্থাপনের অনুমতি চেয়ে সওয়াল করেন। আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে উপস্থিত হয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সেখানেই গণতন্ত্রকে বাঁচাতে বারবার সওয়াল করেন তিনি। তাঁর সওয়াল শুনে জবাবও দেন প্রধান বিচারপতি।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলএলবি ডিগ্রি আছে। ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত হন বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল। সওয়াল করেন মামলাকারী জয় গোস্বামীর আইনজীবী শ্যাম দেওয়ান। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমরা বিচার পাচ্ছি না। আমি বিচার পাচ্ছি না। আমি ৬ বার চিঠি লিখেছি জাতীয় নির্বাচন কমিশনকে। একবারও চিঠির উত্তর পাইনি। আমি একজন সাধারণ মানুষ। হয়তো কম গুরুত্বপূর্ণ। আপনারা আধার কার্ড নিতে বলেছিলেন। কিন্তু নেওয়া হয়নি। অন্য নথি চাওয়া হয়েছে। ১০০ জনের বেশি মারা গিয়েছেন। ভাবতে পারেন। বাংলাকে টার্গেট করা হয়েছে। এসআইআর প্রক্রিয়া কার্যত শুধু নাম কাটার জন্য। বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ি গেলে নাম বাদ দেওয়া হচ্ছে। গরিব মানুষ বাড়ি বদলালে নাম কাটা হচ্ছে। যা করতে দু’বছর লাগে, সেটা দু’মাসে করতে গিয়ে মানুষ হয়রান হচ্ছে।’‌

অন্যদিকে সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে একটি নতুন আবেদন করেছেন। মমতা অনুরোধ করেছেন, যাতে ২০২২ সালের ভোটার তালিকা থেকে কোনও ভোটারের নাম বাদ না পড়ে। কারও ভোটাধিকার যাতে কেড়ে নেওয়া না হয় তা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌আমার কাছে কয়েকটি ছবি রয়েছে। সেটি দেখানোর অনুমতি দেওয়া হোক। সেটি আমার ছবি না। সংবাদমাধ্যমের ছবি। আদালতের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে। ৫ মিনিট বলার অনুমতি দিন।’‌ জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘‌৫ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মামলায় আইনজীবীরা সওয়াল করছেন।’‌ পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, ‘‌৫৮ লক্ষের নাম বাদ দিয়েছে। অনেকে জীবিত রয়েছেন। মাইক্রো অবজার্ভার নাম মুছে দিচ্ছেন। আমি দল নয়, মানুষের অধিকার রক্ষার জন্য কথা বলছি। গণতন্ত্রকে রক্ষা করুন। মানুষের অধিকার রক্ষা করুন।’‌

এছাড়া মুখ্যমন্ত্রীর আবেদন, শুনানির পরে যাচাই প্রক্রিয়ার সময় রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা সমস্ত নথি গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলিকে নিয়ে গঠিত বেঞ্চ সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি শোনেন। সেখানে মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌এটা আমার শেষ সাবমিশন স্যার, শুধু বাংলার জন্য এই মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। অন্য কোন‌ও রাজ্যে করা হয়নি‌। আপনার কাছে শুধু একটা অনুরোধ, দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন। আপনার কাছে শুধু একটা অনুরোধ, দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন। ওরা মিথ্যে কথা বললেন। মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড, ওরা ঠিক বলছেন না।’‌ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধনের সময়ও প্রধান বিচারপতিকে ‘‌গণতন্ত্র’‌ রক্ষার কথা বলেছিলেন। প্রধান বিচারপতি বলেছেন, ‘‌আমরা এই বিষয়ে নির্দেশ দেব। রাজ্য সরকার যেন বাংলা ভাষা বোঝে, এমন অফিসারদের তালিকা দেয়। নির্বাচন কমিশন যেন নামের ছোট ভুলে কাউকে বাদ না দেয়। শুনানির নোটিস দেওয়ার সময় আরও সতর্ক হতে হবে। সোমবার আবার শুনানি হবে।’‌

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো