প্রধান বিচারপতির এজলাসে মুখ্যমন্ত্রী, শুনানি ক্রম বদল, নয়া আবেদন মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে হতে চলেছে। তাই আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিনি পৌঁছে গিয়েছেন। তিনি তাঁর আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আবেদন পেশ করেছেন এবং ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজের যুক্তি উপস্থাপনের অনুমতি চেয়েছেন। কোনও মামলা আগে এবং কোনটি পরে শুনানি হবে, মামলার ধরন এবং গুরুত্বের বিচার করে বিচারপতিরা সেই সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে শুনানির তালিকায় মুখ্যমন্ত্রীর মামলা রয়েছে। কিন্তু কখন শুনানি হবে নিশ্চিতভাবে তা বলা হয়নি।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলএলবি ডিগ্রি আছে। কিন্তু তিনি অ্যাডভোকেট নন। অর্থাৎ তিনি একজন প্র‌্যাক্টিসিং আইনজীবী নন। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান বিচারপতির এজলাসে শুনানির ক্রম হল ১ থেকে ৫। তার পরে তালিকার ৩৫ নম্বর মামলার শুনানি হবে। সেটি শেষ হলে তালিকার ৬ থেকে ১৬ নম্বর মামলার শুনানি হবে। তার পরে রয়েছে ৪০ এবং ৪১ নম্বর মামলার শুনানি। বাংলার এসআইআর মামলার শুনানি রয়েছে তালিকার ২১ নম্বরে। ৩৭ নম্বরে রয়েছে মুখ্যমন্ত্রীর মামলা। কোর্ট বসার আগে শুনানি ক্রম ৩৭ নম্বর মামলাটি থাকলেও, এখনকার শুনানিক্রমে সেটা নেই। তবে মুখ্যমন্ত্রীর মামলাটি শুনানির তালিকায় আছে। অগ্রাধিকার তালিকায় নেই মুখ্যমন্ত্রীর মামলা।

অন্যদিকে সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে একটি নতুন আবেদন করেছেন। সেখানে আবেদন করা হয়েছে, ভোটার তালিকা থেকে কোনও নাম যাতে বাদ না যায়। পাশাপাশি বলা হয়েছে, বাংলায় এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটারদের নাম মুছে ফেলার আশঙ্কা রয়েছে। আবেদনে বলা হয়েছে যে, নির্বাচন কমিশন অনেক লোকের আবেদনপত্রে ছোটখাটো ভুলের জন্যও সার্কুলার জারি করেছে। মমতা অনুরোধ করেছেন, যাতে ২০২২ সালের ভোটার তালিকা থেকে কোনও ভোটারের নাম বাদ না পড়ে। কারও ভোটাধিকার যাতে কেড়ে নেওয়া না হয় তা নিশ্চিত করতে হবে।

এছাড়া মুখ্যমন্ত্রীর আবেদন, শুনানির পরে যাচাই প্রক্রিয়ার সময় রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা সমস্ত নথি গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি, যে সব ক্ষেত্রে অন্য রাজ্যের নথি যাচাইয়ে পাঁচ দিনের বেশি সময় লাগছে, সে সব ক্ষেত্রে স্থানীয় ইআরও’‌কে নিষ্পত্তির অনুমতি দিক নির্বাচন কমিশন। বাংলা থেকে সব মাইক্রো অবজারভারকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হোক। পাশাপাশি তাঁর আর্জি, মাইক্রো অবজারভাররা যেন কোনও আইনি ক্ষমতা ব্যবহার না করেন। যে সব ভোটারের বিরুদ্ধে ফর্ম–৭ জমা পড়েছে, তাঁদের নাম অনলাইনে প্রকাশ করতে হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের কাছে তাঁর আবেদন, ভবিষ্যতে গণহারে ফর্ম–৭ জমা দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। যাঁরা ফর্ম–৭ জমা দিচ্ছেন, তাঁদেরকে শুনানির সময় সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হোক। আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলিকে নিয়ে গঠিত বেঞ্চ সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি শুনবে।‌

‘এত্তো টাকা তো দিনে রোজগার করি না’, ৫০০ টাকার বকশিস পেয়ে খুশিতে ডগমগ ডেলিভারি বয়

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

৪৮ বছর আগের পুরনো হিসেব চুকোনোর লক্ষ্য নিয়ে রাতে নামছে স্পেন

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর

মধ্যমগ্রাম স্টেশনে হকার উচ্ছেদে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

‘ইথা’-তে লাবণী সম্রাজ্ঞী বিঠাবাঈয়ের ভূমিকায় শ্রদ্ধা, কত পারিশ্রমিক নিয়েছেন জানেন?

‘প্রস্তাবিত নতুন মেডিক্যাল কলেজ আসানসোলেই হবে’, আশ্বাস অগ্নিমিত্রা পালের

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

আত্মঘাতী হতেই চিনের আকাশচুম্বী ভবনে বিমান নিয়ে আছড়ে পড়েছিলেন পাইলট

স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

মার্কিন মুলুকে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু গুজরাতি পরিবারের তিন সদস্যের

পাঁচ মাস ধরে নিখোঁজ ভগবান ‘নাড়ু গোপাল’, খুঁজে বের করতে গঠিত বিশেষ তদন্তকারী দল

ডানকুনি থেকে গ্রেফতার গুলশন কলোনির ‘ত্রাস’ মিনি ফিরোজ