মাতৃহারা সনিয়া, দিদাকে হারিয়ে শোকে মূহ্যমান রাহুল-প্রিয়ঙ্কা

শেষকৃত্য সম্পন্ন হয়েছে গতকাল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সনিয়া গান্ধির মা পাওলা মেইনো। বয়স হয়েছিল ৯০ বছর। দলনেত্রীর মাতৃবিয়োগের খবর দিয়েছেন জয়রাম রমেশ। শেষকৃত্য সম্পন্ন হয়েছে গতকাল। 

দলনেত্রীর মাতৃবিয়োগের খবর দিতে গিয়ে জয়রাম রমেশ জানান,  সনিয়া গান্ধির মা পাওলা মেইনোর জীবনাবসান হয়েছে। গত ২৭ অগাস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। দলের তরফ থেকে সনিয়া গান্ধি ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে। 

দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সনিয়া গান্ধির মা পাওলা বেশ কিছুদিন ধরে বয়সজনিত কারণে শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলন। সম্প্রতি ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে ইতালি যাওয়ার মূল উদ্দেশ্য ছিল মায়ের সঙ্গে দেখা করা। শেষ সময়ে মায়ের কাছে থাকতে পেরে কিছুটা হলেও সনিয়া গান্ধি মানসিক শান্তি পাচ্ছেন। 

বাবা রাজীব ও ঠাকুমা ইন্দিরা অনেকে আগেই রাহুল এবং প্রিয়ঙ্কাকে ছেড়ে চিরঘুমে চলে গিয়েছে। তাই, ঠাকুমার অভাব দূর করতে মায়ের সঙ্গে মাঝে-মধ্যেই ইতালি গিয়ে দিদার সঙ্গে সময় কাটাতেন তারা। মায়ের শরীর ভেঙে পড়ার খবর পেয়ে এবারের ইতালি সফরে ছেলে রাহুল ও মেয়ে প্রিয়ঙ্কাকে নিয়ে যান সনিয়া গান্ধি। তাদের এই সফর নিয়ে তৎকালীন বিরোধীদল বর্তমানে ক্ষমতায় আসীন বিজেপি নানা প্রশ্ন তুলত। এই মৃত্যুর খবরে তাদের আগামী কয়েক মাস মুখ বন্ধ করে থাকতে হবে বলে মনে করছে পর্যবেক্ষকদের একাংশ।

দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, চেক-আপ করিয়ে কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন সনিয়া।      

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট