গহলৌতের বিরুদ্ধে আজ ধর্নায় শচিন, ‘দলবিরোধী’ বলে হুঁশিয়ারি কংগ্রেসের

সোমবার রাতেই অনশন নিয়ে শচিনকে হুঁশিয়ারি দিয়েছেন রাজস্থান কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক সুখজিন্দর সিং রনধাওয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: মরু রাজ্যে কী সত্যি সত্যিই কংগ্রেস দলের অন্দরে ভাঙনের ঝড় উঠল? দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে আজ মঙ্গলবার নিজের দলের সরকারের মুখ্যমন্ত্রী তথা ঘোষিত রাজনৈতিক শত্রু অশোক গহলৌতের বিরুদ্ধে একদিনের অনশনে বসছেন শচিন পাইলট। আর সেই কর্মসূচির কয়েক ঘন্টা আগেই কংগ্রেসের পক্ষ থেকে ওই ধর্নাকে ‘দলবিরোধী’ আখ্যা দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে রাজেশ পাইলটের পুত্রকে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখন দেখার, দলের হুঁশিয়ারিকে উপেক্ষা করে সত্যিই শচিন অনশনে বসেন নাকি দলীয় অনুশাসন মেনে কর্মসূচি প্রত্যাহার করেন।

পূর্বতন বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে দলীয় মুখ্যমন্ত্রী অশোক গহলৌত পদক্ষেপ করছেন না এমন অভিযোগ এনে গত শনিবারই একদিনের অনশনে বসার কথা ঘোষণা করেছিলেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। আর শচিনের ওই ঘোষণাই কার্যত কংগ্রেসের অন্দরে ঝর তুলেছে। চলতি বছরের শেষে্বর দিকে রাজ্যে বিধানসভার ভোট। তার আগে রাজেশ পাইলটের পুত্রের এমন কর্মসূচির পিছনে আন্য রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

দলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শচিনের অনশন কর্মসূচি বিজেপির হাতে বড় হাতিয়ার তুলে দেবে বুঝতে পেরেই ড্যামেজ কন্ট্রোলে মাঠে নেমেছেন রাজস্থানে কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক সুখজিন্দর সিং রনধাওয়া। সোমবার রাতে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আগামিকাল (মঙ্গলবার) শচিন পাইলট যে একদিনের অনশনে বসছেন তা দলের স্বার্থবিরোধী এবং দলবিরোধী কার্যকলাপ। যদি কোনও সমস্যা থেকে থাকে তা নিয়ে দলের অন্দরে আলোচনা করা যেতে পারে। কিন্তু সংবাদমাধ্যম কিংবা প্রকাশ্যে মুখ খোলা উচিত নয়। গত পাঁচ মাস ধরে আমি ভারপ্রাপ্ত পর্যবেক্ষকের দায়িত্ব সামলাচ্ছি। শচিন পাইলট এ বিষয়ে কখনই আমাকে কিছু বলেননি। তাঁকে অনুরোধ জানাব, মাথা ঠাণ্ডা করে এ বিষয়ে আলোচনা শুরু করার। আমি মনে করি তিনি দলের মূল্যবান সম্পদ।’ ভারপ্রাপ্ত পর্যবেক্ষকের এমন হুঁশিয়ারি নিয়ে অবশ্য এদিন রাতে কোনও প্রতিক্রিয়া জানাননি পাইলট।

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

১ লক্ষের আইফোনের বদলে এসেছে দাড়ি গজানোর তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউনে থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

বক্সঅফিসে সুনামি! মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৮ কোটি টাকা আয় করল বিজয়ের ‘Jana Nayagan’

গুজরাতে প্রবল বর্ষণে নর্দমায় গাড়ি পড়ে মৃত ৪

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির