কংগ্রেস ছাড়া সময়ের অপেক্ষা, বীর সাভারকর পুরস্কার পাচ্ছেন ‘বিজেপি বান্ধব’ শশী থারুর

সম্প্রতি কংগ্রেস সাংসদ শশী থারুরকে এনজিও গ্রুপ HRDS ইন্ডিয়া কর্তৃক 'বীর সাভারকর ইন্টারন্যাশনাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৫' প্রাপক হিসেবে ঘোষণা করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন সাংসদ শশী থারুর। কেননা গেরুয়া শিবিরের উপর তাঁর ঘনিষ্ঠতা দিনের পর দিন বেড়েই চলেছে। যদিও এখনও তিনি কংগ্রেস ছাড়ার বা বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে কিছু মন্তব্য করেননি। খবর, এবার নাকি তিনি ‘বীর সাভারকর’ পুরস্কারে ভূষিত হতে চলেছেন। হ্যাঁ, সম্প্রতি কংগ্রেস সাংসদ শশী থারুরকে এনজিও গ্রুপ HRDS ইন্ডিয়া কর্তৃক ‘বীর সাভারকর ইন্টারন্যাশনাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৫’ প্রাপক হিসেবে ঘোষণা করা হয়েছে। সুতরাং তাঁর কংগ্রেস ছাড়ার ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। যদিও শশী থারুর এই পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছেন।

তাঁর কথায়, তাঁকে ব্যক্তিগতভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তিনি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে বিষয়টি জানতে পারেন। তিনি গতকাল জানতে পারেন যে, তাঁকে ‘বীর সাভারকর ইন্টারন্যাশনাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৫’ পুরস্কারের জন্যে মনোনীত করা হয়েছে, এ বিষয়ে আগে কোনও তথ্য ছিল না তাঁর কাছে। এই পুরস্কার তাঁকে দিল্লিতে প্রদান করা হবে। জানা গিয়েছে, এই পুরস্কারের জন্য মোট ছয়জনকে মনোনীত করা হয়েছিল। তাঁর মধ্যে তাঁকে নির্বাচিত করা হয়েছে। শশী থারুর এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাকে পুরস্কার সম্পর্কে জানানো হয়নি। আমি তা গ্রহণও করিনি। আয়োজকরা আমার সম্মতি ছাড়া নাম ঘোষণা করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।’

সূত্রের খবর, বুধবার (১০ ডিসেম্বর) নয়াদিল্লির এনডিএমসি কনভেনশন হলে বীর সাভারকার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তবে শশী থারুর এই অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা জানা যায়নি। বীর সাভারকর ইন্টারন্যাশনাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড প্রোগ্রামটি এনজিও গ্রুপ এইচআরডিএস ইন্ডিয়া দ্বারা আয়োজিত হয়। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের