অপহৃত যুবককে পিটিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে গ্রামবাসীদের হামলায় নিহত পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : বিহারের পর এবার মধ্যপ্রদেশে পুলিশের উপর ভয়ঙ্কর হামলা। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ গেল রামচরণ গৌতম নামের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের(এএসআই)। এছাড়াও এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন পুলিশকর্মী।তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়ার মাউগঞ্জে। পুলিশ দলের উপর ভয়ঙ্কর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। কয়েকজন পুলিশ রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলার শাহপুর এলাকায় এক আদিবাসী যুবকের মৃত্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। ধীরে ধীরে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ আধিকারিকরা। পুলিশকে দেখে গ্রামবাসীরা তাদের উপর চড়াও হয়। লাঠি ও পাথর ছুঁড়তে থাকে উত্তেজিত জনতারা। রক্তাক্ত অবস্থায় পুলিশ কর্মীদের সেখান থেকে কোনরকমে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূণ্যে গুলি ছোঁড়েন। ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

এই ঘটনার পর ওই গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর,  গাদরা গ্রামে সানি দ্বিদেবী নামে এক ব্যক্তিকে অপহরণ করেন গ্রামবাসীরা। অশোক নামে গ্রামেরই এক ব্যক্তিকে খুন করার সন্দেহে তাঁকে তুলে নিয়ে এসে মারধর করা হচ্ছিল। সেই খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। তখন পুলিশের উপর গ্রামবাসীদের রোষ আছড়ে পড়ে। পুলিশ যখন ঘরের দরজা খুলে সানিকে উদ্ধার করার জন্য তখন দেখে বেধড়ক মারধরের কারণে সানির মৃত্যু হয়। এই সময় পুলিশ দুই অভিযুক্তকে হেফাজতে নেয়, কিন্তু পুলিশ দল ঘটনাস্থল ত্যাগ করার আগেই গ্রামবাসীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে।ঘটনাস্থলেই মারা যান এএসআই। বর্তমানে পুলিশ এই গটনার তদন্ত করছে এবং পলাতক আসামিদের খোঁজ চলছে। প্রশাসন জানিয়েছে যে সহিংসতার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো