গত ২৪ ঘণ্টায় দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার

টিকাকরণে জোর দেওয়ায় দেশে কাবু হচ্ছে করোনা। ক্রমশ নিম্নমুখী করোনার গ্রাফ

Share:

নিজস্ব প্রতিনিধি: টিকাকরণে জোর দেওয়ায় দেশে কাবু হচ্ছে করোনা। ক্রমশ নিম্নমুখী করোনার গ্রাফ। হু হু করে সংক্রমণ কমছে ভারতে। গত ২৪ ঘণ্টায় ভারতে একধাক্কায় অনেকটাই কমেছে সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার, ১৫ নভেম্বর সকাল আটটা থেকে মঙ্গলবার ১৬ নভেম্বর সকাল আটটা পর্যন্ত) করোনায় সংক্রমিত হয়েছেন ৮,৮৬৫ জন। একই সময়ে (গত ২৪ ঘণ্টায়) করোনায় মৃত্যু হয়েছে ১৯৭ জনের।

দীর্ঘ ২৮৭ দিনে এটাই সর্বনিম্ন সংক্রমণ যা অনেকটাই স্বস্তি দিল বলাই যায়। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। দেশে করোনার কামড়ের হাত থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৮ লক্ষ ৬১ হাজার ৭৫৬ জন। দেশে মোট সুস্থতার হার ৯৮.২৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার হাত থেকে মুক্তি পেয়েছেন ১১,৯৭১ জন দেশবাসী। করোনা মহামারীর জন্য দেশে বলি মোট ৪ লক্ষ ৬৩ হাজার ৮৫২। এখনও পর্যন্ত দেশে ১১২ কোটি ৯৭ লক্ষ জনকে টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যে সব দেশবাসীকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। সুপ্রিম কোর্টে সেটাই হলফনামা দিয়েছিল মোদি সরকার। যা প্রায় পূরণের পথে।

গোটা বিশ্বে ডেল্টা সংক্রমণের আতঙ্কে ভুগলেও ভারতে চিন্তা কিছুটা দূর হয়েছে বলাই যায়। কিছুদিন আগেই এইমসের এক বিশিষ্ট চিকিৎসক জানিয়েছেন, ভারতে আর তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা নেই। শুধুমাত্র সাবধানতা অবলম্বন করলেই হবে।

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী