৫৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে আদালতের দ্বারস্থ বৃদ্ধ দম্পতি, কী বললেন বিচারপতি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ বৈবাহিক জীবনের পর আচমকা বিচ্ছেদের সিদ্ধান্ত- এমনই এক আবেগঘন পরিস্থিতি দেখা গিয়েছিল বেলাশেষে ছবিতে। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বিশ্বনাথ চরিত্র হঠাৎ করেই ৫০ বছরের বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ঘোষণা করেছিলেন। ছবিতে তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত। সেই গল্প যেন বাস্তবের মাটিতেই প্রতিফলিত হয়েছে রাজস্থানের এক পরিবারে। এবার রাজস্থানেও ঘটল একই রকম একটি  ঘটনা । 

রাজস্থান-এর জয়পুর শহরের এক দম্পতির ৫৮ বছরের সংসারের পর স্বামী হঠাৎ বিবাহবিচ্ছেদের মামলা করেন। বিষয়টি প্রথমে পারিবারিক আদালতে ওঠে এবং পরে তা পৌঁছে যায় সুপ্রিম কোর্টে-তেও। তবে শীর্ষ আদালত সেই মামলা গ্রহণ করতেই অস্বীকার করে। বিচারপতি সুদেশ বনসল এবং বিচারপতি অনিলকুমার উপমানের বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, দীর্ঘ বিবাহিত জীবনে ছোটখাটো মতবিরোধ বা অশান্তি হওয়া স্বাভাবিক। এমন পরিস্থিতিতে বিচ্ছেদ হলে শুধু স্ত্রী নয়, গোটা পরিবারই সমস্যার মুখে পড়তে পারে। সমাজেও তাঁদের সম্মানহানি হওয়ার আশঙ্কা থাকে বলে মন্তব্য আদালতের।

জানা গিয়েছে, ১৯৬৭ সালের জুন মাসে ওই দম্পতির বিয়ে হয়। দীর্ঘ সময় শান্তিপূর্ণভাবে সংসার করার পর ২০১৪ সালে সম্পত্তি ভাগ নিয়ে তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়। স্বামীর দাবি ছিল, দুই ছেলের মধ্যে সমানভাবে সম্পত্তি ভাগ করা হোক। কিন্তু স্ত্রীর দাবি ছিল, স্থাবর সম্পত্তি পুরোটা বড় ছেলের নামে করা হোক। এই বিরোধ থেকেই ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটে।স্বামীর আরও অভিযোগ, তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে মানহানি করা হয়েছে। পাশাপাশি পণের দাবিতে হেনস্তার অভিযোগও দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও ভরতপুরের পারিবারিক আদালত আগেই এই বিবাহবিচ্ছেদের মামলা খারিজ করে দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে গেলেও শেষ পর্যন্ত সেখানেও মামলা খারিজ হয়ে যায়।

এই ঘটনাকে ঘিরে দীর্ঘ দাম্পত্য জীবনে সম্পর্কের মূল্য ও পারিবারিক বন্ধনের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের