চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের

নিজস্ব প্রতিনিধি : মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে বিজেপি নেত্রী প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে এবার জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। সোমবার এনআইএ-এর বিশেষ আদালত এই রায় দিয়েছে। আগামী ২০ মার্চের মধ্যে এই মামলার রিপোর্ট জমা দিতে বলেছে আদালত।

এদিন এনআইএ বিশেষ আদালতের বিচারক এ কে লাহোটি বিজেপি নেত্রী প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন নিতে পারবেন প্রজ্ঞা। জানা গিয়েছে, প্রজ্ঞা সহ ছয় জনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে এনআইএ। এদিন আদাবতের তরফে জানানো হয়েছে, আগামী ২০ মার্চের মধ্যে এনআইএকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। এর আগে বিজেপি নেত্রী প্রজ্ঞা ঠাকুরকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক। বিচারক বিজেপি নে্ত্রীকে সতর্ক করে দিয়েছিলেন, যদি বিজেপি নেত্রী আদালতে হাজিরা না দেন, তাহলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁওয়ে একটি মসজিদের কাছে মোটরসাইকেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ছয় জনের মৃত্যু হয়। শতাধিক মানুষ আহত হয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করে মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। এরপর মালেগাঁও বিস্ফোরণকাণ্ডের তদন্তভার যায় এনআইএ-এর হাতে। এই ঘটনায় প্রজ্ঞা ঠাকুর সহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সম্প্রতি বিজেপির প্রথম দফায় ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বিজেপি নেত্রী প্রজ্ঞা ঠাকুরকে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ