ভয়ঙ্কর হচ্ছে করোনা, দেশে মারণরোগে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮০৫ জনের

কোভিড রুখতে টিকাকরণকেই প্রধান অস্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। ১০০ কোটি ডোজের লক্ষ্যে পৌঁছানোর পরও রেকর্ড গতিতেই চলছে টিকাকরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: টিকাকরণে জোর দেওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে। দেশে হু হু করে কমছে করোনার দৈনিক সংক্রমণ। তবে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪,৩৪৮ জন। সংক্রমণে স্বস্তি দিলেও হু হু করে বাড়ছে মৃত্যু। গতকালের তুলনায় আজ একধাক্কায় বেড়েছে করোনায় মৃত্যুর হার। শুক্রবার সকাল আটটায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনার কামড়ে মৃত্যু হয়েছে ৮০৫ জনের। বলাই যায় দেশে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা দৈত্য। আক্রান্তের সংখ্যা ক্রমশ উর্ধ্বমুখী।

সংক্রমণ সামান্য বাড়লেও অবশ্য দেশের সার্বিক পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। পাশাপাশি নিম্নমুখী করোনার অ্যাকটিভ কেসও। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণের মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৩ হাজার ১৯৮ জন। দেশে মোট ৩ কোটির বেশি মানুষ করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন গত কুড়ি মাসে। গত ২৪ ঘণ্টায় ১২ লক্ষ ৮৪ হাজার ৫৫২ নমুনা পরীক্ষা করা হয়েছে। গত কয়েকদিন ধরেই দেশের কোভিড গ্রাফ ছিল নিম্নমুখী। তাই উল্লেখযোগ্যভাবে কমেছে সক্রিয় কোভিড রোগীর সংখ্যাও। কিন্তু, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফের একবার বাড়ছে উদ্বেগ।

কোভিড রুখতে টিকাকরণকেই প্রধান অস্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। ১০০ কোটি ডোজের লক্ষ্যে পৌঁছানোর পরও রেকর্ড গতিতেই চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় করোনার কামড়ে মৃত্যু হয়েছে ৮০৫ জনের যার ফলে দেশের মোট করোনায় মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৪ লক্ষ ৫৭ হাজার ১৯১ জনে। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৩৩৪ জন।

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর