দিল্লি-বাগডোগরা বিমানে বোমা হামলার হুমকি, ২৩৮ যাত্রী নিয়ে জরুরি অবতরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বোমা হামলার হুমকি! দিল্লি থেকে বাগডোগরাগামী একটি যাত্রীবাহী বিমানে বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে চরম আতঙ্ক ছড়িয়েছে। হুমকির খবর পাওয়া মাত্রই বিমানের পাইলট কোনরকম ঝুঁকি নিতে চাননি। নিরপত্তার কথা মাথায় রেখে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানে মোট ২৩৮ জন যাত্রী ছিলেন। ফ্লাইট নম্বর 6E-6650।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উড়ানের মাঝপথে বিমানের ওয়াশরুমে একটি টিস্যু পেপারে লেখা একটি চিরকুট পাওয়া যায়, যেখানে বোমা রাখা আছে বলে দাবি করা হয়। লখনউয়ের এসিপি রজনীশ ভার্মা জানান, দিল্লি থেকে বাগডোগরার পথে থাকাকালীনই এই হুমকির বিষয়টি নজরে আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এবং নিরাপত্তাজনিত কারণে লখনউতে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: ‘‌মন থেকে জাতপাত মুছে ফেলতে হবে বৈষম্য শেষ করতে’‌, নাম না করে বিজেপিকে কড়া বার্তা ভাগবতের

বিমানটিতে মোট ২২২ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, ৮ জন শিশু, ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু ছিলেন। সকাল ৯ টা ১৭ মিনিটে বিমানটি লখনউ বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের পরেই বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয় এবং কড়া নিরপত্তার মধ্যে রাখা হয়।

এরপর বম্ব স্কোয়াড, সিআইএসএফ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার দল বিমানটি ঘিরে তল্লাশি শুরু করেন। সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয় এবং আলাদা স্ক্রিনিং করা হয়। বিমানবন্দর চত্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ জানুয়ারি ২০২৬ সকাল ৮ টা ৪৬ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে বোমা হামলার হুমকির খবর পাওয়া যায়। কে বা কারা এই হুমকি দিয়েছে এবং এর পেছনে কোনো চক্রান্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন