‘‌মন থেকে জাতপাত মুছে ফেলতে হবে বৈষম্য শেষ করতে’‌, নাম না করে বিজেপিকে কড়া বার্তা ভাগবতের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার নাম না করে বিজেপিকে কড়া বার্তা দিলেন আরএসএসের প্রধান মোহন ভাগবত। আর তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি জাতপাতের রাজনীতি করে থাকে। এই অভিযোগ বিরোধী দলগুলি বারবার করে এসেছে। সেখানে মোহন ভাগবত একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বার্তা দিলেন। জাতপাতের বৈষম্য দূর করার পক্ষে সওয়াল করেছেন তিনি। অথচ এখনও দেশে জাতপাতের রাজনীতি চলছে। সেটাকে দমন করতেই এমন বার্তা দিয়েছেন স্বরসংঘচালক বলে মনে করা হচ্ছে।

এদিকে বিজেপি নেতা–মন্ত্রীদের গলায় বারবার শোনা যায়, হিন্দু–মুসলিম বিভাজনের কথা। আর তা নিয়ে বাংলা থেকে শুরু করে তেলেঙ্গানা, তামিলনাড়ু–সহ নানা রাজ্য বিরোধিতা করে চলেছে। সেখানে মোহন ভাগবত বলেন যে, ‘‌যদি সামাজিক রীতিনীতি থেকে জাতপাতের বৈষম্য দূর করতে হয়, তাহলে প্রথমে মন থেকে জাতপাত মুছে ফেলতে হবে। অতীতে জাতপাত পেশা এবং কাজের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু পরে এটি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় এবং বৈষম্যের দিকে এগিয়ে চলে।’‌ সেখানে বিজেপি নেতা–মন্ত্রীদের মুখে শোনা যায়, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার কথা। মুসলিমদের বাংলাদেশ–পাকিস্তানে পাঠানোর কথা এবং রাষ্ট্রবাদী মুসলিমের কথা।

অন্যদিকে এসআইআর নিয়ে এখন জোর সমালোচনা চলছে দেশজুড়ে। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। এই আবহে শনিবার জন সংগোষ্ঠী অনুষ্ঠানে যোগ দিয়ে মোহন ভাগবত জাতপাতের বিরুদ্ধে সোচ্চার হলেন। জাতিভেদ প্রথার বিষয়টিকে তুলে ধরে ভাগবত জনগণের কাছে তাঁদের মন থেকে এটি দূর করার আবেদন করেন। এই নিয়ে মোহন ভাগবতের বক্তব্য, ‘‌এই বৈষম্যের অবসান ঘটাতে হলে মন থেকে জাতিভেদ নির্মূল করতে হবে। যদি এটি সততার সঙ্গে করা হয়, তাহলে ১০ থেকে ১২ বছরের মধ্যে জাতিভেদ নির্মূল হয়ে যাবে।’‌

এছাড়া কদিন আগে বাংলায় এসে ভাগবত বলেছিলেন, বিজেপির চোখ দিয়ে আরএসএস’‌কে দেখা ঠিক নয়। আর এবার যে মন্তব্য করলেন তাতে নাম না করলেও বার্তা দিলেন সেই বিজেপিকেই বলে মনে করা হচ্ছে। আর তাই মোহন ভাগবতের কথায়, ‘‌সংঘের লক্ষ্য সমাজ–সহ ভারতকে তার চূড়ান্ত গৌরবের দিকে নিয়ে যাওয়া। সংঘ ব্যক্তি চরিত্র গঠনের মাধ্যমে জাতি গঠনের জন্য কাজ করে। এটি প্রতিক্রিয়া দেওয়ার কোনও সংগঠন নয়। এটি কারও সঙ্গে প্রতিযোগিতাও নয়। সংঘ নিজে বড় হতে চায় না। এটি সমাজকে বড় করতে চায়। যদি মানুষ সংঘকে বুঝতে চায়, তাহলে তাঁদের অবশ্যই এর শাখায় আসতে হবে।’‌

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা! দুই মিনিবাসের সংঘর্ষে মৃত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে