দিল্লি বিস্ফোরণের আগে ভারত বিদ্বেষী ভিডিও তৈরি করেছিল উমর, নিয়েছিল অনলাইন ক্লাস

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির লাল কেল্লার কাছে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছিলেন ১৫ জন। আত্মঘাতী বিস্ফোরণ যে ঘটিয়েছিল সেই ডক্টর উমর মহম্মদ ওরফে উমর-উন-নবী গত কয়েক মাস ধরে মানুষকে প্রভাবিত করা এবং নিয়োগের জন্য বেশ কয়েকটি উগ্রপন্থীমূলক ভারত বিদ্বেষী ভিডিও তৈরি করেছিল। তদন্তকারী আধিকারিকরা উমরের ফোন থেকে এই জাতীয় ১২টি ভিডিও উদ্ধার করেছে।

এর মধ্যে কয়েকটির মূল বিষয় ছিল “যদি মুষ্টিমেয় আফগান মুজাহিদ এবং তালেবানরা রাশিয়া ও আমেরিকার মতো বিশ্বশক্তিদের পরাজিত এবং উৎখাত করতে পারে, তবে আপনিও পারবেন।” সূত্রের খবর, ডক্টর উমর প্রায়শই অন্যান্য ধর্মের উপর ইসলামের আধিপত্য নিয়ে কথা বলত। একটি ক্লিপে উমর বলছে, “এখন আপনি হয়তো নিচু হয়ে আছেন, কিন্তু যদি আল্লাহ এবং নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে একদিন আপনি ভারতকে পরাজিত করতে পারবেন।” বোঝাই যাচ্ছে, ভারইতে বসবাস করলেও উমর নিজেকে ভারতবাসী মনে করত না।

হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমর এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে কট্টরপন্থী ইসলামপন্থীদের মধ্যে বেশ কিছু ভিডিও শেয়ার করেছে। তাদের সঙ্গে সে নিয়মিত যোগাযোগ করত। দিল্লি বিস্ফোরণের সহ-ষড়যন্ত্রকারী জসির বিলালের সঙ্গেও উমর ভিডিওগুলি শেয়ার করেছিল। চ্যাট থেকে জানা গেছে যে বিলাল প্রথমে হামলার অংশ হতে চায়নি। মনে করা হচ্ছে ওই ভিডিওগুলিই তার মগজ ধোলাই করেছিল।

সূত্রের খবর, উমর তার দলের অন্যান্য সদস্যদের অনুপ্রাণিত করার জন্য আত্মঘাতী বোমা হামলা সম্পর্কিত অনলাইন সেশনও দিত। এই সপ্তাহের শুরুতে উমরের যে ভিডিও সামনে এসেছিল, তাতে দেখা গিয়েছিল সে একজন অংশগ্রহণকারীর প্রশ্নের উত্তর দিচ্ছে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম