দিল্লিতে একদিনে করোনার সংক্রমণ বাড়ল ১৩ শতাংশ

রাজধানীতে মারণ ভাইরাসের সংক্রমণ বেলাগাম হতেই হাসপাতালগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ উঠছে রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় এক ধাক্কায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ ১৩ শতাংশ বেড়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৬৭ জন। এ নিয়ে টানা পাঁচদিন রাজধানীতে করোনার দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়াল। মারণ ভাইরাসের মৃত্যু মিছিলে আরও সামিল হয়েছেন একজন। আর শনাক্তের হার দাঁড়িয়েছে সাড়ে চার শতাংশে।

গত শনিবার থেকেই দিল্লিতে করোনাভাইরাসের সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। ওইদিনই দীর্ঘদিন বাদে দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। মঙ্গলবার একদিনে নতুন করে সংক্রমিত হয়েছিলেন এক হাজার ২০৪ জন। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আরও ঊর্ধ্বমুখী সংক্রমণ। বুধবার রাতে দিল্লির স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এক হাজার ৩৬৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিনের তুলনায় ১৩ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ।’

রাজধানীতে মারণ ভাইরাসের সংক্রমণ বেলাগাম হতেই হাসপাতালগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। সেই সঙ্গে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে এমন আশঙ্কায় বিভিন্ন হাসপাতালে ৬৫ হাজার বেড-ও প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাস্ক পরা সহ যে সব বিধি-নিষেধ জারি করা হয়েছে তা মেনে চলা হচ্ছে কিনা, তা লক্ষ্য রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।’

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার করলেন রবিউল

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু