🎉 Happy Birthday Ei Muhurte 🎉

এই মুহূর্তে

বিস্ফোরণের আগে ছোঁড়া হয়েছিল গুলি! লালকেল্লার সামনে থেকে উদ্ধার নাইন এমএম কার্তুজ

নিজস্ব প্রতিনিধি: দিল্লি বিস্ফোরণকাণ্ড নিয়ে ঘটনার তদন্তে নয়া মোড়। বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হয়েছে তিনটি নাইন এমএম কার্তুজ। দিল্লি পুলিশ তল্লাশি চালিয়ে দুটি কার্তুজ উদ্ধার করেছে। তার মধ্যে একটি অব্যবহৃত এবং অন্যটি কার্তুজের সেল উদ্ধার হয়েছে। তবে কোনও পিস্তল বা পিস্তলের অংশ এখানও উদ্ধার হয়নি। এক পুলিশ কর্মী জানিয়েছেন এই কার্তুজ সেনাবাহিনীতে বা বিশেষ অনুমতি প্রাপ্তরাই ব্যবহার করে থাকেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কোন পিস্তল থেকে এই কার্তুজ ছোঁড়া হয়েছিল। লক্ষ্যই বা কী ছিল তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গত ১০ নভেম্বর দিল্লি লাল কেল্লার কাছে লাগোয়া মেট্রো স্টেশনে একটি I 20 গাড়িতে বিস্ফোরণ হয়। তীব্রতা এতটাই ছিল যে এলাকায় থাকা আশপাশের একাধিক গাড়িতে আগুন ধরে যায়। এই ঘটনায় মৃত্যু হয় ১৩ জনের। আহত হন একাধিক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই বিস্ফোরণ হওয়া গাড়িকে চালাচ্ছিল চিকিৎসক উমর নবি। সম্ভবত দুষ্কৃতীরা তাকে সুইসাইড বম্বার হিসেবে ব্যবহার করেছিল। এই ঘটনার তদন্ত চালাচ্ছে এনআইএ। সূত্রের খবর রয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদ এই ঘটনার জন্য দায়ী। উমর গাড়িতে প্রায় ৩০ থেকে ৪০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট রেখেছিল।

গোটা ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তাদের প্রত্যেককে খুঁজে বের করে বিচার ব্যবস্থার মুখোমুখি দাঁড় করাতে হবে। নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা। সেই জন্য দেশ জুড়ে চলছে তল্লাশি। রবিবার সকাল থেকে পঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশেও একযোগে প্রায় প্রতিদিন অভিযান চালাচ্ছে এনআইএ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘পক্ষপাতমূলক আচরণ’, লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

আইন কলেজে রক্তারক্তি, ক্লাসে ঢুকে সহপাঠীকে গুলি চালিয়ে আত্মঘাতী যুবক

অপরাধ রুখতে বড় পদক্ষেপ রেলের, সব স্টেশনে বসছে ফেস রেকগনিশন ক্যামেরা

সাইবার প্রতারণার খপ্পরে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার

হিটারের সামনে সদ্যজাতকে রেখে চলে গেলেন নার্স, মর্মান্তিক মৃত্যু শিশুর, পালল চিকিৎসকরা

দিল্লির ৯ টি স্কুলে বোমার হুমকি, তড়িঘড়ি খালি করা হলো ভবন, চরম আতঙ্কে পড়ুয়ারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ