সরকারি সম্পত্তি অপব্যবহারের অভিযোগে কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ (AAP) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের (Arvind kejriwal) বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। জনসাধারণের সম্পত্তি আইন লঙ্ঘনের (Public Property Act) অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দিল্লি পুলিশ রাউস অ্যাভিনিউ কোর্টে এই বিষয়ক অভিযোগ দায়ের করেছে।

রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে দিল্লি পুলিশ জানিয়েছে যে কেজরিওয়ালসহ আরও বেশ কিছুজনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু হয়েছে। এই মামলার শুনানি হবে ১৮ এপ্রিল। ১১ মার্চ দিল্লি আদালত রাজধানী জুড়ে বড় বড় হোর্ডিংলাগানোর জন্য জনসাধারণের তহবিল অপব্যবহারের অভিযোগে আপ প্রধান এবং তাঁর সহকারীদের বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দেয়।

এর আগে বারবার দুর্নীতিতে নাম উঠে এসেছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।  ইডি (ED) কেজরিওয়ালকে আর্থিক তছরূপ মামলায় ২০২৩ সালের ২ নভেম্বর সমন পাঠায়। প্রথম সমন উপেক্ষা করে মধ্যপ্রদেশের সিংগ্রাউলিতে একটি রাজনৈতিক সমাবেশে যোগ দেন কেজরি। এরপর  ইডি ২১ ডিসেম্বর এবং৩ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালের কাছে আরও দুটি সমন জারি করে। সেগুলিও এড়িয়ে যান তিনি। এরপর আরও চারবার সমন পাঠানো হলেও কেজরিওয়াল উপস্থিত হন নি।  সমন এড়িয়ে যাওয়ার জন্য বাধ্য হয়ে ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগ দায়ের করে ৷

 

আবগারি মামলার সঙ্গে যুক্ত অর্থ পাচারের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ৷ তিনিই ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালীন ইডির হাতে গ্রেফতার হন ৷ দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের কাছে জারি করা সমনকে চ্যালেঞ্জ করে তার পিটিশনে গ্রেফতার থেকে সুরক্ষা দিতে অস্বীকার করার পরে ইডি এই পদক্ষেপ নিয়েছিল। এবার আবার তাঁর বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। কী হয় এবার, সেটাই দেখার,।

হানিমুনে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা! ঋতুস্রাব হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী…

আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে কীভাবে সপরিবারে রক্ষা? ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা পর্যটকের

তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, মৃত ৭

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

Whatsapp-এ ‘থাম্বস আপ’ পাঠাচ্ছেন, বিপদে পড়ছেন না তো? জেনে নিন এই ইমোজির আসল অর্থ

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর