পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার ভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল  হাইকোর্ট। কলকাতা পুরসভার ভোট ঘোষণা করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। আজ, শুক্রবার তেমনটাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের।

কলকাতা পুরসভার ডিলিমিটেশন বা ওয়ার্ড পুনর্বিন্যাস ঠিকভাবে হয়নি। কলকাতা পুর এলাকায় ডিলিমিটেশনের ফলে একধাক্কায় অনেকটাই বেড়েছে ওয়ার্ডের সংখ্যা। আগে যেখানে ছিল ১৪৪টি। এখন তা বেড়ে হয়েছে ২০৯টি। এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিপিএম। মামলা দায়ের করেছিলেন দীপু দাস নামের এক সিপিএম কর্মী। তাঁর অভিযোগ, নতুন ওয়ার্ড পুনর্বিন্যাসে সীমানা নিয়ে একাধিক মারাত্মক আপত্তি জানানো হয়েছিল। কিন্তু স্পটে ভিজিট করে নাগরিকদের মতামতও নেওয়া হয়নি। সেই বিষয়ে প্রস্তাব দেওয়া হলেও পাত্তা দেয়নি কলকাতা পুরসভা। তেমনটাই অভিযোগ ওই বাম কর্মীর। বিশেষ করে ওয়ার্ডগুলির জনসংখ্যা, ভৌগলিক অবস্থান-সহ একাধিক ক্ষেত্রকে সঠিকভাবে বিবেচনা করা হয়নি। সেই মর্মে আদালতের দ্বারস্থ হোন ওই বাম কর্মী। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের করেছিলেন তিনি। যদিও পুজোর ছুটির জন্য মামলাটি যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে।

আরও পডুন: ‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

আজ, শুক্রবার আদালত নির্দেশ দিয়েছে, ওয়ার্ড পুনর্বিন্যাস সঠিকভাবে হয়েছে কিনা, সেটার বিষয়ে সিঙ্গল বেঞ্চ সিদ্ধান্ত নেবে। তারপরই বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। আজ, শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের বক্তব্য ছিল, যেহেতু এখন ভ্যাকেশন বেঞ্চ চলছে, তাই পুরভোট নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না।

কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর পুরভোট নিয়ে ধোঁয়াশা তৈরি হল। শুধুই কলকাতা নয়, হাওড়া পুরসভার ক্ষেত্রেও ভোট ঘোষণা পিছিয়ে যেতে পারে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ