‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন আপাতত থামছে না, স্পষ্ট জানিয়ে দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক বলেন, শিক্ষামন্ত্রী দায় স্বীকার করে ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

শুক্রবার সকালে এক্স-এ করা পোস্টে দিপকে জানান, জ্বরে আক্রান্ত হওয়ায় কিছু সময় বিশ্রাম নিলেও সন্ধ্যার মধ্যে তিনি আবার আন্দোলনস্থলে ফিরে আসবেন। পরে যন্তর মন্তরে পৌঁছে তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনায় তাঁদের আপত্তি নেই। তবে কোনও মন্ত্রীর বাড়িতে নয়, আলোচনা হতে হবে যন্তর মন্তর অথবা নিরপেক্ষ কোনও জায়গায়। দিপকর অভিযোগ, এর আগেও আলোচনার জন্য ডেকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে প্রায় পাঁচ ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল। অথচ মাত্র কয়েক মিনিট কথা বলে বৈঠক শেষ করা হয়। তাই একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চান না তাঁরা। একটি পুরনো ছবিতে ধর্মেন্দ্র প্রধানকে ওড়িশায় প্রশ্নফাঁসের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে দিপক কটাক্ষ করে বলেন, চাইলে তিনি যন্তর মন্তরে এসে আন্দোলনে যোগ দিতে পারেন। ইস্তফাপত্রও প্রস্তুত রাখা হবে, শুধু সই করলেই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্রুত বিচার প্রক্রিয়ার আশ্বাস প্রসঙ্গেও অসন্তোষ প্রকাশ করেন দিপকে। তাঁর দাবি, মূল দায়ীদের বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা করা হয়নি। আন্দোলনের একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

 

View this post on Instagram

 

আরও পড়ুনঃ ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?

দিপকের দাবি, দিল্লির পাশাপাশি মুম্বই, নাসিক, জয়পুর, বেঙ্গালুরু, মিজোরাম-সহ দেশের বিভিন্ন প্রান্তে একই দাবিতে বিক্ষোভ চলছে। তাঁর কথায়, একজন মন্ত্রীর চেয়ার লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যতের চেয়ে বড় হতে পারে না। উল্লেখ্য, গত ৬ জুন শুরু হওয়া এই আন্দোলনে ২৮ জুন অনির্দিষ্টকালের অনশনে যোগ দেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তারপর থেকেই আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে যন্তর মন্তরে এখনও হাজার হাজার পড়ুয়া ও যুবক-যুবতীর ভিড় অব্যাহত রয়েছে।

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর