ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব বাণিজ্যে ফের বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত, চিন, ব্রিটেন-সহ অন্তত ৬০ টি দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা করেছে হোয়াইট হাউস। অভিযোগ, এই দেশগুলির অনেকেই জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তবে ভারতের ক্ষেত্রে স্বস্তির খবর, মোট শুল্কের হার ১০ শতাংশেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

হোয়াইট হাউসের নির্দেশিকা অনুযায়ী, যেসব দেশে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি নিষিদ্ধ করার আইন নেই, যেমন চিন, ব্রিটেন ও জাপান, তাদের পণ্যের ওপর ১২.৫ শতাংশ শুল্ক বসানো হবে। অন্যদিকে ভারত, শ্রীলঙ্কা এবং ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলিতে এ ধরনের আইন থাকলেও তার যথাযথ বাস্তবায়নে ঘাটতি রয়েছে বলে অভিযোগ। ফলে এই দেশগুলির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের ২০২৫ সালের তথাকথিত ‘লিবারেশন ডে’ শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছিল। এরপরই প্রশাসন নতুন আইনি কাঠামোর মাধ্যমে শুল্ক নীতি পুনর্গঠনের পথে হাঁটে। তবে নতুন নিয়মে কিছু পণ্যকে ছাড় দেওয়া হয়েছে। মার্কিন-মেক্সিকো-কানাডা (USMCA) চুক্তির আওতাভুক্ত পণ্য এবং তেল গ্যাসের মত নির্দিষ্ট আমদানির ওপর এই নতুন শুল্ক প্রযোজ্য হবে না। আজ শুক্রবার (২৪ জুলাই) ১২ টা ১ মিনিট থেকেই নতুন শুল্ক কার্যকর হবে। 

আরও পড়ুন: ‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

ট্রাম্প প্রশাসনের দাবি, জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে দীর্ঘদিনের অবস্থান থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, আমেরিকা প্রায় এক শতাব্দী ধরে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এবার অন্যান্য বাণিজ্যিক অংশীদারদেরও একই পথে হাঁটার সময় এসেছে। তিনি আরও জানান, এই পদক্ষেপ মানবাধিকার সুরক্ষা এবং বিকৃত বাণিজ্যিক প্রতিযোগিতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর ফলে বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা বাড়বে বলেও তাঁর দাবি। ভারতের ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি তুলনামূলক স্বস্তিদায়ক। সর্বশেষ ঘোষণার পরও ভারতের ওপর মোট শুল্কের হার ১০ শতাংশই থাকছে। এর আগে ট্রাম্প প্রশাসন ভারতের বিরুদ্ধে অতিরিক্ত ১২.৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিল। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ভারত-সহ কয়েকটি দেশ ইতিমধ্যেই জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি রোধে নতুন আইন প্রণয়ন করেছে বা সেই প্রতিশ্রুতি দিয়েছে। ফলে আপাতত তাদের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক আরোপ করা হচ্ছে না।

হোয়াইট হাউসের ‘নোটিস অফ ডিটারমিনেশনস’-এ বলা হয়েছে, ভারত, কম্বোডিয়া, গুয়াতেমালা, হন্ডুরাস, শ্রীলঙ্কা ও ত্রিনিদাদ ও টোবাগো জোরপূর্বক শ্রম সংক্রান্ত বিধিনিষেধ জোরদার করার পদক্ষেপ নিয়েছে। এই দেশগুলিকে সেই আইন কার্যকরভাবে বাস্তবায়নে উৎসাহিত করতেই ১০ শতাংশ শুল্ক বজায় রাখা হয়েছে। এদিকে, ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্প প্রশাসন আরও এক দফা শুল্ক ঘোষণা করতে পারে। সেই শুল্ক মূলত এমন দেশগুলির বিরুদ্ধে প্রযোজ্য হবে, যারা অতিরিক্ত উৎপাদনে সরকারি ভর্তুকি দিয়ে আন্তর্জাতিক বাজারে অত্যন্ত কম দামে পণ্য রফতানি করে। ট্রাম্প প্রশাসনের মতে, এতে মার্কিন শিল্প ও উৎপাদকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক