‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁসের দায় মাথায় নিয়ে ইস্তফা দেবেন না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুক্রবার (২৪ জুলাই) বিজেপির এক শীর্ষ নেতা এ কথা জানিয়েছেন। তাঁর কথায়, ‘দেশের মানুষ সরকার চালানোর দায়িত্ব দিয়েছে বিজেপিকে। ফলে কে মন্ত্রিসভায় থাকবে, কাকে সরানো হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। কেউ বাইরে থেকে তা ঠিক করে দেবেন না। তাছাড়া, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়া মানে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া। বরং তিনি দায়িত্বে থেকেই সমস্যার সমাধান করবেন।’

এদিন দুপুরেই দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহের সঙ্গে আলোচনায় বসেছিলেন ককরোচ জনতা পার্টির দুই মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। বৈঠকে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দেন, ‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বেচ্ছায় ইস্তফা না দিলে, তাঁকে বরখাস্ত করুন প্রধানমন্ত্রী। ধর্মেন্দ্রের ইস্তফা ছাড়া আন্দোলন প্রত্যাহার করা হবে না।’ বৈঠক শেষে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, ‘দুই কেন্দ্রীয় মন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে ২৪ ঘন্টা সময় চেয়েছেন। আমরা ২৪ ঘন্টা সময় দিয়েছি। কেন্দ্রের সিদ্ধান্তের পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে গত ২০ জুন থেকেই দিল্লির যন্তরমন্তরে ধর্না কর্মসূচি চালাচ্ছে ককরোচ জনতা পার্টি। গত ২০ জুলাই সংসদ অভিযানেরও ডাক দেওয়া হয়েছিল। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানী। পড়ুয়াদের আন্দোলন প্রত্যাহারের জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্র। দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহকে ককরোচ জনতা পার্টির সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ‘আরশোলা’দের সঙ্গে দুই দফায় বৈঠক করেছেন তাঁরা। আগামিকাল শনিবার (২৫ জুলাই) ফের বৈঠকে বসার কথা রয়েছে দুই শিবিরের। ওই বৈঠকেই কেন্দ্রের তরফে আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হবে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি মেনে নেওয়া সম্ভব নয়।

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু