মাদক ব্যবসার স্বর্গরাজ্য গুজরাত, উদ্ধার ১,০২৬ কোটি টাকার মেফিড্রোন

চলতি মাসেই নালাসাপোরা থেকে ১,৪০০ কোটি টাকা মূল্যের ৭০০ কেজি মাদক উদ্ধার করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহের (Amit Shah) খাসতালুক গুজরাত কী মাদক ব্যবসার স্বর্গরাজ্য হয়ে উঠেছে? পশ্চিম ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যটি থেকে লাগাতার উদ্ধার হচ্ছে বিপুল টাকার মাদক। গত শনিবার গোপন সূত্রে খবর পেয়ে গুজরাতের আঙ্কেলশ্বরে (Ankleshwar) হানা দিয়ে ৫১৩ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে মুম্বই পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য এক হাজার ২৬ কোটি টাকা। সেই সঙ্গে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (Mumbai Police Deputy Commissioner) দত্তা নালওয়াদে ( Datta Nalawade) সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই আঙ্কেলশ্বরে (Ankleshwar) নিষিদ্ধ মাদক মেফিড্রোন (mephedrone) তৈরি হচ্ছিল। ওই মাদক তৈরির জন্য একটিও কারখানাও খুলেছিলেন গিরিরাজ দীক্ষিত (Giriraj Dixit) নামে এক ব্যক্তি। চলতি মাসেই নালাসাপোরা থেকে ১,৪০০ কোটি টাকা মূল্যের ৭০০ কেজি মাদক উদ্ধার করা হয়। ওই মাদক উদ্ধারের পরেই গিরিরাজ দীক্ষিতের (Giriraj Dixit) খোঁজ মেলে। শনিবার আচমকা আঙ্কেলশ্বরের কারখানায় হানা দিয়ে ৫১৩ কেজি নিষিদ্ধ মেফিড্রোন (mephedrone) উদ্ধার করা হয়।

মাদকাসক্তদের কাছে মেফিড্রোন (mephedrone) এমডি নামেই পরিচিত। নেশার দ্রব্য হিসেবে গত কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ওই নিষিদ্ধ মাদক। এক মাসের মধ্যেই যেভাবে বিপুল পরিমাণ এমডি (mephedrone) বাজেয়াপ্ত করা হয়েছে তাতে স্পষ্ট, গোটা দেশেই এই মাদকের জনপ্রিয়তা রয়েছে।  

বাংলায় কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত, পূর্বাভাস দিল হওয়া অফিস

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট