চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বড়দিনে অন্যরকম ছুটি কাটাতে চান? ঘুরে আসুন এই দ্বীপ শহরে

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই ক্রিসমাস। এই বিশেষ দিন উদযাপিত হয় ভারতের বিভিন্ন রাজ্যে। তবে শুধু খ্রিষ্টানরাই নয়  ক্রিসমাস নিয়ে আবেগে আপ্লুত থাকেন অন্যান্য ধর্মাবলম্বীর মানুষেরাই । আর এই সময় অনেকই নিরিবিলি জায়গায় ঘুরতে যান। তাই এবারের বড়দিনের ছুটিতে পরিবারকে নিয়ে  কয়েকদিনের জন্য দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বা পন্ডিচেরি থেকে ঘুরে আসতেই পারেন। কারণ, খুব জাঁকজমক ভাবেই পন্ডিচেরিতে পালিত হয় বড়দিন ।

সেইসময় শহরের হোয়াইট টাউনের ফ্রেঞ্চ কোয়ার্টারগুলি ফুল এবং আলোর সাজে হয়ে ওঠে মোহময়ী। আলোয় সাজানো হয় পন্ডিচেরির পুরানো বাড়িগুলি। সেই সঙ্গে ব্যাসিলিকা চার্চে আড়ম্বর ভাবেই পালিত হয়ে থাকে বড়দিনের উৎসব। একথায় বলা যায়,  এই সময়টা পন্ডিচেরিতে  যেতে পারলে জীবনের অন্যতম সেরা বড়দিন কাটাতে পারবেন।

উল্লেখ্য, বড়দিনের সময় কলকাতার পার্কস্ট্রিটের মত  সাজানো হয়ে থাকে পুদুচেরির বাজারগুলি । সেখানে ভরে থাকে রং বেরঙের জিনিস, উপহার এবং আলোয়।  সেই সঙ্গে পুদুচেরিরতে হয়ে থাকে ক্রিসমাস কনসার্ট। সেখানে যে কেউ পারফর্ম করতে পারেন। মূলত গির্জা এবং প্রকাশ্য জনসমাবেশে হয়ে থাকে এই অনুষ্ঠান। আর তাতে যোগ দেন বহু মানুষ। বলা বাহুল্য, পুদুচেরির সমস্ত  রাস্তাঘাট এমনিতেই সুন্দর। সেখানকার ফরাসি কলোনিগুলির তো জবাব নেই। আর এই সময় আলো দিয়ে সাজানো হয় এই রাস্তাগুলি। তাতেই বদলে যায় চেহারা। তাই এই বড়দিনের ছুটিতে ঘুরে আসতেই পারেন পুদুচেরি থেকে।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ