দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জোর ধাক্কা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনে জোর ধাক্কা খেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ছাত্র সংসদের সচিব ও সহ সভাপতি পদে জয়ী হয়েছেন সংগঠনের দুই প্রার্থী। আর সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের রৌণক ক্ষত্রী ও কে লোকেশ। উল্লেখ্য, গতবার ছাত্র সংসদের সভাপতি পদ ছাড়া বাকি তিনি পদই সঙ্ঘের ছাত্র সংগঠনের দখলে ছিল।

এবার দিল্লির ছাত্র সংসদের সভাপতি, সহ সভাপতি, সম্পাদক ‌ও যুগ্ম সম্পাদক পদে মোট ২১ জন প্রার্থী লড়াইয়ে নেমেছিলেন। খাতায়-কলমে লড়াই ছিল চতুর্মুখী। আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি, কংগ্রেস প্রভাবিত ছাত্র সংগঠন এনএসইউআই, বামেদের সংযুক্ত ছাত্র সংগঠন বা এআইএসএ এবং সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই-এর মধ্যেই মূলত এই লড়াই সীমাবদ্ধ ছিল।

আদালতের নির্দেশে সোমবার (২৫ নভেম্বর) সকাল আটটা থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোট গণনা। প্রথম থেকেই সভাপতি পদে ‌এনএসইউআইয়ের রোণক ক্ষত্রীর সঙ্গে জোর টক্কর চলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ঋষভ চৌধুরীর। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করেন ‘মটকা ম্যান’ হিসাবে পরিচিত রৌণক।  সহ-সভপতি পদে জয়ী হন এবিভিপি-র ভানু প্রতাপ সিং। সচিব পদে এনএসইউআই-এর নম্রতা জেফ মীনাকে হারিয়ে শেষ হাসি হাসেন এবিভিপি-র মিত্রবিন্দ কারাওয়াল। যুগ্ম সচিব পদে জয়ী হন কংগ্রেসের ছাত্র সংগঠনের কে লোকেশ।

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার