ভূমিকম্পে কাঁপল মাটি, ভারতে অনুভূত কম্পন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাতের মাটি। শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত হল গুজরাতের রাজকোটে।  জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে যে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সৌরাষ্ট্রের গোন্ডাল অঞ্চল থেকে ২৪ কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিম প্রান্তে। দুপুর ১২:৩৭ মিনিট নাগাদ রাজকোট এবং আশেপাশের জেলাগুলিতে ভূমিকম্প অনুভূত হয়।

কম্পন অনুভূত হতেই মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। তবে এখনও পর্যন্ত ভূকম্পনে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির বিষয়ক সরকারি তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে। সেই সঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরকে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। গুজরাত সরকার জনগণকে শান্তি বজায় রাখার এবং যে কোনও অস্বাভাবিক পরিস্থিতির বিষয়ে অবিলম্বে স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ করেছে। 

গত জুলাই মাসে কেঁপে উঠেছিল দিল্লি। প্রায় ১০ সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়েছিল। দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, ফরিদাবাদ, রোহতক, হিসার এবং সোনিপতের বাসিন্দারাও কম্পন অনুভব করেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার ঝাজ্জর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। কম্পনের ভয়ে মানুষ বাড়িঘর, অফিস বিল্ডিং থেকে বেরিয়ে আসে।

প্রসঙ্গত, পৃথিবীর ভিতরে সাতটি টেকটোনিক প্লেট রয়েছে। এই প্লেটগুলি ক্রমাগত ঘুরতে থাকে। যখন প্লেটগুলি একে অপরের  সঙ্গে সংঘর্ষ করে ঘষা খায় তখন ভূমিকম্পের সৃষ্টি হতে পারে।  এছাড়া যখন একটি-প্লেট অন্যটির ওপরে উঠে যায় তখনও কম্পন অনুভূত হয়।  ভৌগোলিক নিয়মে দুটি প্লেট পরস্পর একটি নির্দিষ্ট দূরত্বে থাকে। সেই দূরত্ব ছাড়িয়ে প্লেটগুলি যদি দূরে চলে যায় তখনও ভূমিকম্প অনুভূত হতে পারে।  ভূকম্পনে মাটি কাঁপতে শুরু করে।

ভূমিকম্প পরিমাপের জন্য রিখটার স্কেল ব্যবহার করা হয়। একে রিখটার ম্যাগনিটিউড স্কেলও বলা হয়। রিখটার মাত্রার স্কেল ১ থেকে ৯ পর্যন্ত। ভূমিকম্পের তীব্রতা তার কেন্দ্র  অর্থাৎ এপিসেন্টার থেকে পরিমাপ করা হয়। দেখা হয়, সেই কেন্দ্র থেকে উৎপন্ন দূরত্ব। এই স্কেলে শক্তি পরিমাপ করা হয়। ১ এর অর্থ কম কম্পনযুক্ত ভূকম্পন। এতে ক্ষয় ক্ষতির পরিমাণও কম। সর্বোচ্চ হল ৯। এটি অত্যন্ত ভয়ঙ্কর এবং বিধ্বংসী । যদি রিখটার স্কেলে তীব্রতা ৭ হয়, তাহলে এর চারপাশে ৪০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটি শক্তিশালী কম্পন ঘটে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার