দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: রাজধানীর লালকেল্লা বিস্ফোরণকাণ্ডে নাম জড়ানো ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা আল-ফালাহ গোষ্ঠীর চেয়ারম্যান জাভেদ আমেদ সিদ্দিকীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনভর বাড়িতে তল্লাশি চালানোর পরে আর্থিক লেনদেন সংক্রান্ত নথিতে অনিয়ম মেলায় তাকে গ্রেফতার করা হয়। ২০০২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইনের ১৯ নম্বর ধারা অনুযায়ী জাওয়াদকে গ্রেফতার করা হয়েছে বলে ইডির এক আধিকারিক জানিয়েছেন।

গত সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লাল কেল্লা মেট্রো স্টেশন সংলগ্ন চত্বর। আত্মঘাতী গাড়ি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৫ জন। তদন্তে নেমেই বিস্ফোরণকাণ্ডে অবিযুক্তদের সঙ্গে হরিয়ানার ফরিদাবাদে আবস্থিত আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র খুঁজে পান তদন্তকারীরা। ঘটনাচক্রে, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত ছিলেন বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত চিকিৎসক উমর-উন-নবি, মুজাম্মিল গনাই, চিকিৎসক শাহীন সইদ এবং আদিল-সহ আরও কয়েক জন। তার পর থেকেই আল ফালাহ্‌তে তল্লাশি অভিযান জারি রেখেছে তদন্তকারী সংস্থাগুলি।

আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রকের অধীনস্ত ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিশন কাউন্সিল বা ‘ন্যাক’। নিজেদের ওয়েবসাইটে ভুয়ো তথ্য দিয়ে পড়ুয়াদের বিভ্রান্ত করার অভিযোগ ওঠায় আল-ফালাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। অভিযোগ, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ন্যাকের অনুমোদনের মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। নোটিশে এই বিষয়ে কৈফিয়ত চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।

চিকিৎসক শাহীন সইদের বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেই টাকা কোথা থেকে এসেছে, কে বা কারা দিয়েছেন, তা খতিয়ে দেখতে আল ফালাহে্‌র আর্থিক লেনদেনকেও তদন্তের আওতায় নিয়ে আসা হয়। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত দিল্লি এবং ফরিদাবাদের ২৫টি ঠিকানায় তল্লাশি চালায় ইডি। তার মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা আল-ফালাহ গোষ্ঠীর চেয়ারম্যান জাভেদ আমেদ সিদ্দিকীর বাড়িও। তল্লাশি শেষে গ্রেফতার করা হয় তাকে।

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব সূর্যবংশীর বড় রেকর্ডের পর জয়ের কাছাকাছি রাজস্থান রয়্যালস

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ